শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন ●   সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী দুই বছর বিদ্যুৎ এর দাম না বাড়ানোর আহবান ●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক
রাঙামাটি, রবিবার, ৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল
শনিবার ● ৪ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের ১১শত একর বনভূমি দখল

--- রুকুনুজ্জামান, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের কুশদহ বনবিটের ১ হাজার ১০০ একর জমি দখলে নিয়েছেন উপকারভোগীরা। রাতের আঁধারে গাছ কেটে নিয়ে সরকারি বনভূমিকে কৃষিজমিতে রূপান্তর করে চাষাবাদ শুরু করেছেন অন্তত ৭০০ উপকারভোগী। আবার বন বিভাগের জমি দখলের পর বিক্রিও করে দিয়েছেন শতাধিক উপকারভোগী। দখলকারীরা প্রায় ৩০০ একর বনভূমিতে নির্মাণ করছেন দ্বিতল বাড়ী, রিসোর্ট-কটেজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও ঘরবাড়ি। এ বিটের কুষ্টিয়াপাড়া, চাঁপাইপাড়া, হঠাৎপাড়া, অফিসপাড়া, ডাঙ্গাপাড়া, জায়গিরপাড়া ও স্বষ্ঠীপাড়ায় এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে। উপকারভোগীদের দাপটে অসহায় কর্মকর্তা-কর্মচারীরা। কোনোভাবেই এসব উপকারভোগীদের হাত থেকে রক্ষা করা যাচ্ছে না বন বিভাগের জমি।
পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ সূত্র জানায়, পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ বন বিভাগের সরকারি অর্থায়নে বন বিভাগ সৃজিত সরকারি বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার জন্য ২০০০-২০০১ অর্থবছরসহ বিভিন্ন সময়ে ৫৫০ উপকারভোগীর সঙ্গে ১০ বছরের চুক্তি করা হয়। ২০১০-২০১১ অর্থবছর এসব উপকারভোগী তাদের নিলাম মূল্যে বিক্রির ৪৫% টাকা বুঝে পায়, বাকি ৫৫% টাকা পায় সরকার। এরপর ২০১৯-২০২০ অর্থবছরে সেখানে নতুন করে লাগানো হয় গাছ। সেই গাছ অঙ্কুরেই ধ্বংস করে দেয় উপকারভোগীরা। এভাবেই মধ্যপাড়া বন বিভাগের জমি দখলের পর বিক্রিও করে দিচ্ছেন উপকারভোগীরা। রাতের আঁধারে গাছ কেটে নিয়ে ধীরে ধীরে তা কৃষিজমিতে রূপান্তর করে চাষাবাদ শুরু করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, কুশদহ বিটের অফিসপাড়ার ছাইদুল পাগলা অন্তত ১০ একর জমি দখলে নিয়ে চাষাবাদ করছেন। এছাড়াও আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর কাছে তার দখলে থাকা প্রায় ১০০ একর জমি বিক্রি করে দেন। অফিসপাড়ায় ১০ একর জমিতে মাল্টা বাগান, ১০ একর জমিতে আম বাগান ও ১০ একর বনভূমি কৃষিজমিতে রূপান্তর করে চাষাবাদ করছেন উপকারভোগী মোক্তার হোসেন হাজি। একই এলাকার হাকিম মাস্টার ১৫ একর জমিতে আম বাগান ও ১৫ একর জমিতে চাষাবাদ করছেন। হাদিসপাড়া গ্রামের ইউপি সদস্য রাহেনুল ইসলাম ৩০ একর জমিতে চাষাবাদ করছেন। তার দখলে থাকা ১৫ একর বনভূমি তিনি বিক্রি করে দিয়েছেন। হঠাৎপাড়া গ্রামের শিবপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার নুর ইসলাম ১৫ একর জমিতে চাষাবাদ করছেন। হাদিসপাড়ার ইব্রাহিম আলীর নেতৃত্বে গত ৭ আগস্ট রাতের আঁধারে ৮ একর জমি দখল হয়েছে। বর্তমানে সেই সরকারি জমিতে সবজি চাষ করা হচ্ছে।
সাংবাদিদের কাছে অভিযুক্ত ইউপি সদস্য রাহেনুল ইসলাম বলেন, ‘আমি মাত্র ৫০ শতাংশ জমি চাষাবাদ করি। তাছাড়া আমি কোনো জমি বিক্রি করিনি।’ আরেক অভিযুক্ত শিবপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার নুর ইসলাম বলেন, ‘আমি কোনো জমি চাষাবাদ করি না। আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হয়েছে।’
পার্বতীপুর মধ্যপাড়া রেঞ্জ সূত্রে জানা গেছে, মধ্যপাড়া রেঞ্জের কুশদহ বিটের ১ হাজার ৫২৫ একর জমির মধ্যে ১ হাজার ১০০ একর উপকারভোগীর দখলে চলে গেছে। অবশিষ্ট আছে মাত্র ৪২৫ একর জমি।
সাংবাদিদের কাছে পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জের কর্মকর্তা আল আমিন হক জানান, মধ্যপাড়া রেঞ্জের কুশদহ বিটে নিরাপত্তার কারণে কোনো বিট কর্মকর্তা কর্মস্থলে থাকতে পারছেন না। বন বিভাগের বাগানে সাধারণত টেন্ডার থাকে না। শুধু উপকারভোগীরা ‘অ্যাগ্রো ফরেস্ট’ নিয়মে ১৮ ফুট পরপর তিন সারি গাছ রেখে মধ্যখানে চাষাবাদ করতে পারেন। এরজন্য কোনো খাজনা দিতে হয় না। ১০ বছর পর নিলাম মূল্যে গাছ বিক্রির ৪৫% টাকা পাবে তারা, আর সরকার পাবে ৫৫% টাকা। কিন্তু উপকারভোগীরা তা না করে বনভূমিকে ফসলি জমিতে রূপান্তর করছে, যেটা সম্পূর্ণ বেআইনি।
তিনি আরও জানান, পার্বতীপুর ও নবাবগঞ্জ উপজেলার বন বিভাগ নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে মধ্যপাড়া রেঞ্জ। এ রেঞ্জের অধীনে রয়েছে মধ্যপাড়া সদর, নবাবগঞ্জ কুশদহ বিট, আফতাবগঞ্জ বিট, ভবানীপুর বিট ও পার্বতীপুর উপজেলা নার্সারি। মধ্যপাড়া রেঞ্জে মোট ৭ হাজার ১৫০ একর বনভূমি থাকার কথা থাকলেও বর্তমানে এখানে বনভূমি আছে মাত্র ২ হাজার ১৫০ একর। আর বাকি ৫ হাজার একর বনভূমি বেদখলে চলে গেছে বলে তিনি জানান।
বন বিভাগের জমি দখলের উদ্বেগজনক চিত্র তুলে ধরে পার্বতীপুরের মধ্যপাড়া রেঞ্জ কর্মকর্তা আল আমিন হক বলেন, ‘উপকারভোগীদের সঙ্গে বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার চুক্তি ছিল। এখন তারাই বন ধ্বংস করে বনভূমি কৃষিজমিতে রূপান্তর করে চাষাবাদ করছেন। দখল ছেড়ে দেওয়ার জন্য সম্প্রতি ১৪ জনকে নোটিস দেওয়ার পরও তারা দখল ছাড়েনি। কুশদহ বিটের বনভূমি দখলমুক্ত করতে ৭২ মামলাও দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে দখল উচ্ছেদে ৩১৪ বার নোটিস করা হয়েছে। এ ছাড়া এ পর্যন্ত ১০০ একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।’
সাংবাদিদের কাছে নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন বলেন, মামলা ও অভিযোগ যা কিছু হয়েছে, তা তদন্তাধীন আছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





দিনাজপুর এর আরও খবর

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ
এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত
পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি
পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা
বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ
পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা
পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)