শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি
সোমবার ● ১৭ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি

--- স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রথা বাতিলের দাবি জানিয়ে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে রাঙামাটি সচেতন নাগরিক ঐক্য। অন্যথায় বৃহত্তর কর্মসুচী ঘোষনা করা হবে। সারাদেশের ন্যায় ৭% কোটাতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত বিভাগে নিয়োগের দাবি জানান তারা।
তবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার বলেছেন, কোনো ধরনের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নয় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চলবে তার নিজস্ব আইন দিয়ে। জেলা পরিষদের নিজস্ব আইনে যা বলা আছে তা দিয়েই জেলা পরিষদ পরিচালনা করবেন বলে জানিয়েছেন তিনি। সোমবার ১৭ নভেম্বর রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের ব্যানারে জেলা পরিষদের নিয়োগ বানিজ্য, স্বজনপ্রীতি ও অবৈধ কোটা বাতিলের দাবিতে স্মারকলিপি দিতে গেলে বিক্ষোভকারিদের স্পষ্টভাবেই এসব কথা বলেছেন চেয়ারম্যান।
এসময় চাকরি প্রত্যাশিত ও সচেতন নাগরিক ঐক্যের প্রতিনিধিরা বলেন- যে কোটা বাতিলের জন্য দেশে একটি বিপ্লব হয়ে গেছে, সেই কোটাই পার্বত্য অঞ্চলে এখনো রয়ে গেছে। পার্বত্য জেলা পরিষদের আইনের অজুহাত দিয়ে উপজাতিদের জন্য ৭০% শতাংশ যে কোটা দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ অযুক্তিক। তাই অতি দ্রæত এই অবৈধ কোটা প্রথা বাতিল সহ নিয়োগে ঘুষ বানিজ্য ও স্বজনপ্রীতি বাতিলের দাবি জানান তারা।
তারা আরও বলেন, প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো নির্দিষ্ট কোটা বা শূন্যপদের সংখ্যা পরিষ্কারভাবে জানানো হয়নি, যা নিয়মবহির্ভূত। এসময় তারা স্মারকলিপি প্রদান করতে গেলে জেলা পরিষদের চেয়ারম্যান তাদের সাথে উদ্ধতপূর্ণ আচরণ করেন বলে অভিযোগ জানান তারা। এসময় রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের প্রতিনিধি কামাল উদ্দিন,নির্মল বড়ুয়া মিলন ও শহিদুল ইসলামসহ বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন।
এর আগে বিক্ষোভ মিছিল রাঙামাটি শহরের কোর্ট বিল্ডিং থেকে শুরু করে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে প্রবেশ করে। এসময় তারা জেলা পরিষদের বিভিন্ন ধরনের অনিয়ম দূর্নীতি ও নিয়োগ বানিজ্যেসহ কোটার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)