বৃহস্পতিবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আত্রাই কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হবে। ২১ ফেব্রুয়ারি বাদ আসর সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। স্কুল-কলেজ ও সরকারি অফিস-আদালতে অর্ধনমিত পতাকা উত্তোলন করা হবে।
এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে র্যালি, পুরস্কার বিতরণী, আলোচনা সভা ও ভ্রাম্যমাণ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম বলেন, ২১ ফেব্রুয়ারি ২০২৬ উদযাপনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে রাজনৈতিক মতবিরোধ ভুলে দেশের স্বার্থে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো.আব্দুল জলিল চকলেট,কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খায়রুল আলম, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি এম কামরুজ্জামান,শিক্ষা কর্মকর্তা মো.মাজহারুল ইসলাম,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন,সমাজ সেবা কর্মকর্তা মো.সোহেল রানা,
নির্বাচন সহকারী কর্মকর্তা ইমরান হাসান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ।





আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা