শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মে ২০২৬
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন
শুক্রবার ● ২২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন

পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুর প্রেসক্লাব-এর ৬ সিনিয়র সদস্যের বিরুদ্ধে দায়েরকৃত সিআর মামলাকে “মিথ্যা ও সাজানো” উল্লেখ করে এবং পিবিআই কর্তৃক আদালতে “পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন” দাখিলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২০ মে সকাল ১০টায় পার্বতীপুর নতুনবাজারে প্রেসক্লাব সংলগ্ন শহীদ মিনার সড়কে এ মানববন্ধনের আয়োজন করে পার্বতীপুর প্রেসক্লাব। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের আহ্বায়ক আতাউর রহমান।
এসময় বক্তব্য দেন, হায়দার (জনকণ্ঠ), মামুনুর রশিদ (আগামীর সময়), মাহফিজুল ইসলাম রিপন (আমার দেশ), আব্দুল জলিল (ইনকিলাব), ইফতেখার হাবিব (মোহনা টিভি), তাজকির হোসাইন (সোনার বাংলা), আল মামুন মিলন (প্রতিদিনের সংবাদ), আব্দুল্লাহ আল মামুন (মাই টিভি), মানব কথার প্রকাশক ও সম্পাদক রুকুনুজ্জামানসহ পার্বতীপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
বক্তারা অভিযোগ করেন, পিবিআই দিনাজপুরের অতিরিক্ত ডিআইজি মাহফুজ্জামান আশরাফ ও পুলিশ পরিদর্শক প্রদীপ কুমার রায় আদালতে একটি “মিথ্যা ও পক্ষপাতদুষ্ট তদন্ত প্রতিবেদন” দাখিল করেছেন। তারা অবিলম্বে ওই প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে মামলার বাদী কথিত সাংবাদিক মিজানুর রহমান মিজানকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বক্তারা আরও বলেন, পার্বতীপুর প্রেসক্লাবের নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে প্রেসক্লাব থেকে বহিষ্কৃত মিজানুর রহমান মিজান গত ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা দায়ের করেন। যার মামলা নম্বর- ৬১৪/২৫। পরে আদালত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে পিবিআই, দিনাজপুরকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। মানববন্ধনে দাবি করা হয়, তদন্তে আসা পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থলে মামলার অভিযোগের কোনো সত্যতা পাননি। উপস্থিত সাক্ষীরাও জানিয়েছেন, প্রেসক্লাবে মিজানুর রহমান মিজানের সঙ্গে কোনো ধরনের হট্টগোল বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সাংবাদিকদের হয়রানি ও সম্মানহানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ মামলা দায়ের করা হয়েছে। “মিথ্যা মামলা ও হয়রানিমূলক কার্যক্রম” বন্ধের দাবি জানান। বক্তব্যে আরো বলা হয় অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে সুষ্ট তদন্ত তদন্তের দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।





দিনাজপুর এর আরও খবর

কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে  আন্দোলন চলছে বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন
পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক
পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার পার্বতীপুরে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)