শনিবার ● ২৩ মে ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু
মো. ইউসুফ, রাঙ্গুনিয়া :: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অসাবধানতাবশত বাসার ছাদের ময়লা পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামে এক তরুণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৩ মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দু পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর দাশ ওই এলাকার রণী দাশের পুত্র। তিনি স্থানীয় পোমরা কেজি স্কুলের একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির একতলা ভবনের ছাদে জমে থাকা ময়লা পরিষ্কার করতে যান অন্তর দাশ। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এদিকে একজন তরুণ শিক্ষকের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং পুরো এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।





রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল
করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন
বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু