রবিবার ● ১৯ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানের বৃক্ষরোপণ শুরু
রাউজানের বৃক্ষরোপণ শুরু
![]()
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের কদলপুরে ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই সকালে কদলপুর ইউনিয়ন পরিষদ ও মিসকিন শাহ রহমাতুল্লাহি আলাইহি এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় সারাদিনব্যাপী সড়কের দুই পাশে ফলদ বৃক্ষের চারা রোপণ করা হয়। এই উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে খোকন আরশেদুল এর সঞ্চালনায় ও কদলপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ্যানি বুড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ মোহাম্মদ হাসেম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন কদলপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আলাম হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বিএসসি, সহ সভাপতি কাজী গিয়াস, মোহাম্মদ ইমরান, খোকন, এস. এম খোরশেদ, বিশেষ বক্তা ছিলেন মোহাম্মদ আজাদ উদ্দিন কোরায়শী। এসময় আরও উপস্থিত ছিলেন ইব্রাহিম, মোজাফফর, মোহাম্মদ ইলিয়াস, নরু সওদাগর, বাচা, ইব্রাহীম। বৃক্ষরোপণে সার্বিক সহযোগিতা করেন, কামরুল ইসলাম কমর, মোহাম্মদ আজিম, মোহাম্মদ বোরহান উদ্দিনসহ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক ও গণ্যমান ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত উন্নয়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
রাউজানে কৃষকের ২ গরু চুরি
রাউজান :: চট্টগ্রামের রাউজানে গভীর রাতে গোয়ালঘর থেকে দুটি গরু চুরি ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার কদলপুর ইউনিয়নে ১ নম্বর ওয়ার্ডের আলম বাড়িতে এই গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নাঈম উদ্দিন শনিবার (১৮ জুলাই) রাউজান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ জুলাই দিবাগত রাত আনুমানিক ২টার দিকে চোরেরা গোয়াল ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি বড় গাভী ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া গাভীর আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা এবং বাছুরটির মূল্য প্রায় ২০ হাজার টাকা। এতে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, গরু চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। চোর সানাক্তে তদন্ত করা হচ্ছে। একজন পুলিশ অফিসার এ বিষয়ে কাজ করছে।





প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল
মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি
রাউজানে ক্ষতিগ্রস্ত ২’শত পরিবার পেল মানবিক সহায়তা
রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ
রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত
চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ
মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত