মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে মাদক বিরোধী সমাবেশ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বিপিএম ও রাউজান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের নির্দেশে রাউজানের বাগোয়ানে মাদক বিরোধী র্যালি ও সমাবেশ করেছে চুয়েট পুলিশ ক্যাম্প।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কাপ্তাই সড়কের গশ্চি নয়াহাট বাজারে এই র্যালি বের করা হয়। র্যালিটি বাজারের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এসময় চুয়েট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নাঈম ভুইয়া বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে তরুণ ও যুবসমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনীসহ সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন লিটুর সভাপতিত্বে ও অ্যাডভোকেট মফিজ উদ্দিন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার, প্রধান বক্তা ছিলেন চুয়েট পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই নাঈম ভুইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদল নেতা সেলিম উদ্দিন, এসআই মো. আলম, বিএনপি নেতা মো. রফিক, আব্দুর শুক্কুর, আমিন মেম্বার, মো. মুরাদ, হাসান মুরাদ, পারভেজ, সাহাবুদ্দিন তালুকদার, মাহবুব মেম্বার, নূরনবী, রুবেল, আব্দুল্লাহ সুমন, ইলিয়াস সুমন, বাবলু তালুকদার, রনি, ইলিয়াস তালুকদার, সুভাষিশ, সোহেল, মুন্না তালুকদার প্রমুখ।





মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ