সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় গৌরব নামে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নওগাঁ- নাটোর মহাসড়কের মহাদিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত গৌরব নাটোর জেলার সিংড়া উপজেলার দীঘলগ্রামের গৌতম প্রামানিকের ছেলে।
আত্রাই থানার ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার কিছু আগে মোটরসাইকেল যোগে গৌরব সান্তাহার থেকে আত্রাই সড়ক হয়ে নাটোর যাচ্ছিল। পথে আত্রাই উপজেলার মহাদিঘি নামক স্থানে আসলে আত্রাই থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় ঘটনাস্থলেই গৌরব নিহত হয়।
ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।





আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ