শনিবার ● ২৮ মে ২০১৬
প্রথম পাতা » দিনাজপুর » দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম এর নির্বাচন
দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম এর নির্বাচন
প্রেস বিজ্ঞপ্তি :: দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর মাসুদ আলী খান সভাপতি ও মোজাম্মেল হক সাঃ সম্পাদক নির্বাচিত
২৭ মে ২০১৬ রোজ শুক্রবার সন্ধ্যা ৭(সাত) ঘটিকায় ঢাকার মোহাম্মাদপুরস্থ সিটিপার্ক চাইনিজ এন্ড থাই রেস্টুরেন্টে দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর বার্ষিক সাধারণ সভা ও ২০১৬-১৯ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন পরিচালনা করেন সাবেক জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষক ও দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর আজীবন সদস্য এবং নির্বাচন কমিশনার জনাব মোঃআবু সাঈদ মণ্ডল। পরিশেষে তিনি আগামী ২০১৬-১৯ মেয়াদের জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
কার্যনির্বাহী কমিটির সভাপতি হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ইঞ্জি. মাসুদ আলী খান, ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ এর সাবেক চেয়ারম্যান ও সিনিয়ার অধ্যাপক ডঃ এস, এম মাহফুজুর রহমান, আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসেস এর সাবেক ডাইরেক্টর জেনারেল, মেজর জেনারেল (অবঃ) ডাঃ আব্দুল মঈদ সিদ্দিকী, উত্তরবঙ্গের নান্দনিক সৌন্দর্যের এক স্বপ্নিল বিনোদন জগত স্বপ্নপুরীর স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবেক মোঃ দেলওয়ার হোসেন ও বিশিষ্ট ব্যাংকার ও তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ শামসুর রহমান চৌধুরী (বুলবুল) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির সিনিয়ার ভাইস- প্রেসিডেন্ট মোঃ মোজাম্মেল হক।
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন BONPA এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জি. রোকমুনুর জামান রনি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং BONPA এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও রংপুর বিভাগ এর সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হক মানিক নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।





পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ
বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন