বুধবার ● ১ জুন ২০১৬
প্রথম পাতা » খেলা » প্রিমিয়ার লীগ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু
প্রিমিয়ার লীগ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট শুরু

ক্রীড়া প্রতিবেদক :: (১৮ জ্যৈষ্ঠ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৪মিঃ) স্বনামধন্য জয়যাত্রা ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বুধবার ১জুন থেকে ইন্দীরা রোড ক্রিকেট একাডেমি মাঠে (টিএন্ডটি, মাঠ) শুরু হয়েছে “জয়যাত্রা প্রিমিয়ার লীগ (জেপিএল) স্কুল ক্রিকেট টুর্নামেন্ট-২০১৬৷” প্রথমবার অনুষ্ঠিত সিক্স এ সাইট ক্রিকেট টুর্নামেন্টে রাজধানী ঢাকার স্বনামধন্য ৮টি স্কুল অংশ গ্রহন করছে৷
সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি ৷ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারপার্সন হেলেনা জাহাঙ্গীর ৷
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জালাল ইউনুস, মিডিয়া চেয়ারম্যান, বিসিবি, গাজী আশরাফ হোসেন লিপু, সাবেক অধিনায়ক, বাংলাদেশ ক্রিকেট দল, শহীদুল ইসলাম, ব্যবস্থপনা পরিচালক, ইষ্ট-এশিয়া গ্রুপ ও বাংলা টিস্যু, ইমতিয়াজ সুলতান জনি, বিশিষ্ট শিল্পপতি, কায়সার হামিদ, সাবেক অধিনায়ক জাতীয় ফুটবল দল, এফএম ইকবাল বিন আনোয়ার, সিনিয়র এডিশনাল ডিরেক্টর, হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার, ওয়ালটন গ্রুপ৷ আরো উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মীর মোতাহার হাসান ও সদস্য সচিব শফিকুল ইসলাম শামীম৷
প্রতিযোগিতার উদ্বোধনী দিনে মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়৷ প্রথম খেলায় মেট্রোপলিটন স্কুল ৪উইকেটে পরাজিত করে শাহীন স্কুলকে ৷
স্কোর : শাহীন স্কুল-১২৩/১ (জয় ৭৩রান) ও মেট্রো পলিটন ১২৬/২৷ ৪৩ রান করে ম্যাচ সেরা হন জয়ী দলের সৌরভ৷ দ্বিতীয় ম্যাচে ই-হক স্কুলকে ৪উইকেটে হারায় হলি ক্রিসেন্ট ইন্টা: স্কুল৷ স্কোর : ই-হক স্কুল- ১৪৩/৩ (অশ্রম্ন ৮৪) ও হলি ক্রিসেন্ট- ১৪৫/২৷ ১১বলে ৫৮ রান করে ম্যাচ সেরা হন জয়ী দলের রাবি্ব৷ তৃতীয় ম্যাচে রাজধানী উচ্চ বিদ্যালয়কে ৫উইকেটে পরাজিত করে মিরপুর বাংলা স্কুল৷ স্কোর : রাজধানী - ১১৪(অল আউট), ইমন ৫১রান ও মিরপুর- ১১৮ (বিনা উইকেটে)৷ ১৫বলে ৭৭রান করে ম্যাচ সেরা হন জয়ী দলের হিমেল৷ দিনের ৪র্থ ও শেষ ম্যাচে ঢাকা টিউটেরিয়াল ১৭৭ রানের বড় ব্যবধানে হারিয়ে এ্যাঞ্জেল হাই স্কুলকে৷ স্কোর : ঢাকা- ১৯৭/২ (ম্যাচ সেরা সোহেল করেন ১৯ বলে ৮১রান) ও এ্যাঞ্জেল-২০(অলআউট, ৩.৩ওভার)৷
অংশ নেয়া ৮টি দল হলো : ঢাকা টিউটেরিয়াল স্কুল, মিরপুর বাংলা স্কুল, মেট্টো পলিটন স্কুল, শাহীন স্কুল, ই-হক স্কুল, রাজধানী উচ্চ বিদ্যালয়, হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল ও এ্যাঞ্জেল হাই স্কুল৷
আগামীকালের খেলা বৃহস্পতিবার (২জুন) : ভেন্যু ইন্দিরা ক্রিকেট একাডেমি মাঠ
১. হলি ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুল বনাম শাহীন স্কুল (সকাল ১০টা)
২. ই-হক স্কুল বনাম মেট্রোপলিটন স্কুল (বেলা সাড়ে ১১টা)
৩. এ্যাঞ্জেল হাই স্কুল বনাম রাজধানী উচ্চ বিদ্যালয় (বেলা ২টা)
৪. ঢাকা টিউটেরিয়াল স্কুল বনাম মিরপুর বাংলা স্কুল (বেলা সাড়ে ৩টা)





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল