শিরোনাম:
●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলা » ক্রীড়াজগৎ এর ৪০ বছরপূর্তি মহাধূমধামে আয়োজন করা হবে: ক্রীড়া পরিষদের সচিব
প্রথম পাতা » খেলা » ক্রীড়াজগৎ এর ৪০ বছরপূর্তি মহাধূমধামে আয়োজন করা হবে: ক্রীড়া পরিষদের সচিব
বুধবার ● ২০ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রীড়াজগৎ এর ৪০ বছরপূর্তি মহাধূমধামে আয়োজন করা হবে: ক্রীড়া পরিষদের সচিব

---ক্রীড়াি প্রতিবেদক :: ক্রীড়াজগতের ৪০ বছরপূর্তি জাকজমকপূর্ণভাবে উদযাপনের ঘোষণা দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস বলেছেন, ‘আগামী বছর ক্রীড়াজগত্ল- এর ৪০ বছরপূর্তি অনুষ্ঠান মহাধূমধামে আয়োজন করা হবে’৷ ২০ জুলাই সকালে জাতীয় ক্রীড়া পরিষদের পুরানা ভবনে ক্রীড়া পাক্ষিক ক্রীড়াজগৎ এর ৪০ বছরে পর্দাপণ দিবস উপলক্ষে ক্রীড়াজগত পাঠক ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি অশোক কুমার বিশ্বাস আরো বলেছেন, ‘ক্রীড়াজগত শুধু আমাদেরই নয়; সারা দেশের ক্রীড়াঙ্গনের আর্কাইভ৷ আপনাদের লেখায় ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি সমৃদ্ধ হয়েছে; হচ্ছে৷ আগামীতেও আপনারা লেখক-সাংবাদিকরা এই প্রতিষ্ঠানের মর্যাদা গৌরবের সঙ্গে সম্পৃক্ত থাকবেন বলেই আমার বিশ্বাস৷ আপনাদের পরামর্শ নিয়েই আমরা আরো অনেক দূরে পথ পাড়ি দিতে চাই৷’ ক্রীড়াজগত পাঠক ফোরামের সভাপতি জালাল হোসেন লাইজু ঢাকায় বাইরে থাকায় এই সভায় সভাপতিত্ব করেছেন ফোরামে উপদেষ্ঠা প্রাজ্ঞ লেখক ইকরামুজ্জামন৷
ক্রীড়াজগতের পথ-পরিক্রমার ৪০ বছরের সূচনা দিনে ক্রীড়াজগতের নির্বাহী সম্পাদক এবং জাতীয় ক্রীড়া পরিষদের জনসংযোগ কর্মকর্তা আরিফ সোহেলের সঞ্চালনে অনুষ্ঠানে আরো বক্তব্য রেখেছেন- জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) নারয়ণ দেবনাথ, ক্রীড়াজগতের সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল, ঋৃদ্ধ লেখক কবি সানাউল হক খান, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাবেক সভাপতি ক্লাবসংগঠক সাংবাদিক হাসান উল্লাহ খান রানা, দি ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোরের সম্পাদক রফিকুল ইসলাম, পাঠক ফোরামের আফজাল হোসেন, বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাওয়ান উজ জামান রাজিব৷ অনুষ্ঠানের সূচনা হয়েছে কেক কেটে৷
ক্রীড়াজগৎ- এর ৪০ বছরে পর্দাপণ দিবসে এ ছাড়া ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, খেলার ভুবন সম্পাদক এবং মোহামেডানের অন্যতম পরিচালক সারওয়ার হোসেন, দি ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোরের সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)