বুধবার ● ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » আনসার দিয়ে প্রতিটি গ্রাম জঙ্গিমুক্ত রাখা যাবে: সফিপুরে মহাপরিচালক
আনসার দিয়ে প্রতিটি গ্রাম জঙ্গিমুক্ত রাখা যাবে: সফিপুরে মহাপরিচালক

গাজীপুর জেলা প্রতিনিধি :: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান খান বলেছেন, আনসার বাহিনী দিয়ে প্রতিটি গ্রাম জঙ্গিমুক্ত রাখা যাবে৷
২০ জুলাই বুধবার সকালে গাজীপুরের সফিপুরে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের প্রতিটি গ্রামে ৩২ জন মহিলা ও ৩২ জন পুরুষের সমন্বয়ে দুটি করে আনসার প্লাটুন রয়েছে৷
তাদের যদি আনসার বাহিনীর নিজস্ব কৌশলে সুসংগঠিত করা যায় তাহলে প্রতিটি গ্রাম জঙ্গিমুক্ত রাখা যাবে৷ তারা যদি জঙ্গি-তত্পরতার খবর আমাদের জানায় তাহলে আমরা কার্যকরী ব্যবস্থা নেব৷ আমরা কোনো জঙ্গিকে দেশের মাটিতে স্থান দেব না৷
আনসার ও ভিডিপি একাডেমির নবীন আনসার সদস্যদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ, শপথ গ্রহণ ও পুরস্কার বিতরণের এ অনুষ্ঠানে তিনটি বিভাগে বিশেষ অবদানের জন্য ছয়জন কৃতী আনসার সদস্যকে ক্রেস্ট দেওয়া হয়৷
অনুষ্ঠানে ১৮তম ব্যাচের ৪১২ নারী ও পুরুষ নবীন ব্যাটালিয়ন আনসার সদস্য অংশ নেন৷
এ সময় বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ নূরুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল কে এম ফেরদাউসুল শাহাবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন