শনিবার ● ১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আইনজীবীদের নিয়ে ব্লাস্টে দুই দিনের প্রশিক্ষণ সম্পন
রাঙামাটিতে আইনজীবীদের নিয়ে ব্লাস্টে দুই দিনের প্রশিক্ষণ সম্পন
ষ্টাফ রিপোর্টার :: (১৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.২৯মি.) বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) রাঙামাটি ইউনিট কমিউনিটি লিগ্যাল সার্ভিস প্রকল্পের অধীনে স্টাফ ও প্যানেল আইনজীবীদের নিয়ে ”সমসাময়িক প্রণীত আইন ও প্রতিকার” শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ সম্পন হয়৷ শুক্রবার ৩০ সেপ্টেম্বর রাঙামাটি শহরের রাজবাড়ী এলাকায় এ প্রশিক্ষণে রিসোসর্ পারসন ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট প্রতীম রায়, ব্লাস্ট রাঙামাটি ইউনিটের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিজ্ঞ সরকারী কৌশুলী (জিপি) পরিতোষ কুমার দত্ত, রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রফিকুল ইসলাম৷
প্রশিক্ষক হিসেবে ছিলেন এ্যাডভোকেট জুয়েল দেওয়ান, এ্যাডভোকেট মিলন চাকমা, ঢাকা প্রধান কার্যালয়ের প্রশিক্ষন সেলের সমন্বয়কারী এ্যাডভোকেট ওয়াহিদা বেগম৷
কর্মশালায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় সমসাময়িক আইনের প্রায়োগিক দিক ও দেশের ও আন্তজাতির্ক আইনের পরিমন্ডলে যে সব আইন রয়েছে তার সম্পকের্ সম্যক ধারণা এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনজীবীদের যে ভূমিকা তা প্রশিক্ষণে তুলে ধরা হয়৷
প্রশিক্ষণে হিউম্যান রাইটস ল, সংবিধান,পলিসি, প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা এ্যাক্ট ২০১৩, প্রতিবন্ধী অধিকারের সাথে সম্পর্কিত অন্যান্য আইন, পিতামাতার ভরনপোষন আইন ২০১৩, বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত পেশাগত সদাচার সম্পর্কিত বিধিমালা,পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) এ্যাক্ট ২০১৩, শিশু আইন ২০১৩, ফিঙ্গার টেস্ট ও নারীর অধিকার সম্বলিত বিষয়গুলো পাওয়ারপয়েন্ট পেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন ও দলীয় ভিত্তিক কাজ করা হয়৷





মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা