শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন রাজনীতিবিদের চোখ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের দিকে
প্রথম পাতা » প্রধান সংবাদ » তিন রাজনীতিবিদের চোখ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের দিকে
সোমবার ● ১৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন রাজনীতিবিদের চোখ জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের দিকে

---সিলেট প্রতিনিধি :: (৩০ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.০৪মি.) লুৎফুর রহমান, ইকবাল আহমদ চৌধুরী আর নাসির উদ্দিন খান তিনজনেরই একটি জায়গায় মিল আছে। তাদের তিনজনেরই নামের আগে পরিচয় হিসেবে যুক্ত আছে ‘অ্যাডভোকেট’ শব্দটি। অর্থাৎ তারা তিনজনই আইনজীবী। আর তাদের মূল যে পরিচয়, তারা তিনজনই আওয়ামী লীগের রাজনীতি করেন। এবার তারা একবিন্দুতে এসে মিলেছেন। তাদের তিনজনেরই চোখ সিলেট জেলা পরিষদ চেয়ারম্যান পদটির দিকে। এ পদের জন্য লড়তে তারা তিনজনই আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে প্রথম দুজনের ঝুলি অভিজ্ঞতায় সমৃদ্ধ আর শেষের নামটি তারুণ্যের ঝলকানিমাখা। রাজনীতির মাঠে তিন আইনজীবীর মধ্যে সবচেয়ে পুরনো হচ্ছেন ইকবাল আহমদ চৌধুরী। দেশভাগের একদম পর মুহূর্তেই ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে অভিষেক ঘটে ইকবাল আহমদ চৌধুরীর। রাজনীতির মাঠ কাঁপিয়ে ১৯৫৭ সালে ছাত্র ইউনিয়নের সিলেট জেলা সভাপতির দায়িত্ব পান ভাষা সংগ্রামী ইকবাল চৌধুরী। পাকিস্তান পেরিয়ে বাংলাদেশের এই যৌবনের সময়ও রাজনীতির মাঠে একইভাবে সরব আছেন তিনি। অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। শিক্ষানুরাগী হিসেবে পরিচিত ইকবাল চৌধুরী ২০ বছর ধরে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও সামলাচ্ছেন। এখন তার চোখ জেলা পরিষদ চেয়ারম্যান পদটিতে। আওয়ামী ঘনিষ্ঠ একটি সূত্র বলছে, দীর্ঘদিনের চেনাজানার সূত্রে তার প্রতি এক্ষেত্রে আস্থা রয়েছে সিলেট আওয়ামী লীগের তিন হেভিওয়েট নেতা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ ও সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের। জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী মনোনয়নের লড়াইয়ে থাকা অ্যাডভোকেট লুৎফুর রহমানের অভিজ্ঞতার ঝুলিও কম সমৃদ্ধ নয়। সিলেট জেলা পরিষদের বর্তমান প্রশাসক। লুৎফুর রহমান ১৯৬২ সালে ছাত্রলীগের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন। গণপরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। অ্যাডভোকেট লুৎফুর রহমান বর্তমানে সিলেট জেলা পরিষদের শীর্ষ পদে আছেন প্রশাসক হিসেবে। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতির ভারটিও সামলাচ্ছেন। তার ওপর আছে বয়সের ভার। তবে কোনো ভারই তার রাজনৈতিক পথচলায় বাধা হতে পারেনি। নির্বাচনের মাধ্যমে এবার বসতে চান জেলা পরিষদের শীর্ষ চেয়ারে। অ্যাডভোকেট লুৎফুর রহমানকে এক্ষেত্রে মূলত ভরসা ও সমর্থন জোগাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। বিদেশ লবি ঠিকঠাক ম্যানেজ করতে পারলে লুৎফুর রহমানের ভালোই সম্ভাবনা রয়েছে বলে অনেকেরই বিশ্বাস।
তিন আইনজীবীর মধ্যে বয়সে সবচেয়ে নবীন হলেও প্রচারণায় সবার চেয়ে এগিয়ে আছেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এক্ষেত্রে তার সবচেয়ে বড় পুঁজি নিজস্ব একদল নিবেদিত কর্মী। তার এ সকল অনুসারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হয়ে বেশ ভালোই প্রচারণা চালাচ্ছেন। মাঠেও তারা সক্রিয় আছেন নাসির উদ্দিন খানের জন্য। তৃণমূলের সঙ্গে তার ভালো বোঝাপড়া থাকলেও গ্রুপিংয়ের অভিযোগ তাকে একটু বেকায়দায়ই ফেলে দিতে পারে। তবে তারুণ্যের ঝলকানি দিয়ে যদি শীর্ষ নেতৃত্বের মনে দোলা দিতে পারেন তবে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নাসির উদ্দিন খানকে দেখতে পাওয়া মোটেও অলিক কিছু নয়।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)