শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন
সোমবার ● ১৪ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান সম্পন্ন

---ষ্টাফ রিপোর্টার :: (৩০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৩৪মি.) সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুকদার বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কিছু স্বার্থান্বেষী মহল রামু ও ব্রাৰ্রনবাড়িয়ার নাসিরনগরে হামলা চালিয়েছে৷ তারা চাইনা এদেশে শান্তি বিরাজ করুক ৷ তারা ধর্মকে পুজি করে লুটপাট ও তাদের স্বার্থ হাসিল করছে এদের চিহ্নিত করে সমাজে এদের মুখোশ উন্মোচন করতে হবে৷

তিনি বলেন, ৭১’র স্বাধীনতা যুদ্ধে সকল ধর্মের সকল সম্প্রদায়ের লোক মিলে যেভাবে এই দেশ স্বাধীন করেছি ঠিক তেমনি আবারও এই স্বার্থান্বেষী মহলকে দমন করতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান৷
১৪নভেম্বর সোমবার বিকেলে রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহাসিক চিংম্রং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোত্‍সব-২০১৬ উপলক্ষে আয়োজিত ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷
চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মহা সংঘনায়ক রাজ নিকায়মার্গ ভদন্ত পামোক্ষা মহাথেরর সভাপতিত্বে ধর্মীয়সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, পরিষদের সদস্য থোয়াইচিং অং মারমা, কঠিন চীবর দান উদযাপন কমিটির আহ্বায়ক মংপ্রু মারমা-সহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতা এবং সরকারের পদস্থ কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন৷
ধর্মীয় সভায় দীপংকর তালুকদার বলেন, দেশের প্রতিটি জনগন যে যার নার্য্য অধিকার পায় সে লক্ষে আওয়ামীগ সরকার কাজ করছে৷ এই সরকারের বিভিন্ন উন্নয়নমূখী পদৰেপের কারণে যার যার ধর্ম সকলে সঠিকভাবে পালন করতে পারছে৷ কিন্তু সরকারের এই উন্নয়ন পদক্ষেপে বাঁধা সৃষ্টি করতে বিএনপি জামাত প্রতিনিয়তই সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ও সন্ত্রাসী কার্যক্রম করছে৷

তিনি বলেন, হিংসা দিয়ে হিংসা প্রতিষ্ঠা করা যায় ভালোবাসা নয়৷ জনগনের ভালোবাসা কিভাবে পেতে হয় তা একমাত্র আওয়ামীলীগ সরকারই জানে৷ তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে সহায়তা দেয় কোন রাজনৈতিক কারণে নয়৷ এই সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী বলেই সকল ধর্মের কল্যাণে কাজ করে৷ তিনি বলেন, প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করি বলে আমি সব ধর্মের অনুষ্ঠানে অংশ গ্রহণ করে থাকি৷
বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম৷ এ ধর্মে সবসময় সকল জীবের কল্যাণ প্রার্থনা করা হয়৷ ধর্মের পঞ্চশীলকে সঠিকভাবে মেনে চললে নির্বাণ লাভ করা যায়৷ বুদ্ধের প্রেম, সাম্য, মৈত্রী, ক্ষমা, ত্যাগ, অহিংসা ও আত্মসংযম ধারণ করে বিশ্বমানবের সুখ-শান্তিও কল্যাণে সকলকে ব্রত থাকার আহ্বান জানান তিনি৷
অনুষ্ঠানে উপদেশ মূলক বক্তব্যে প্রদান করেন চিংম্রং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের৷
আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে প্রধান ধর্ম দেশক হিসেবে পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্ম দেশনা দেন কাপ্তাই রাইখালী ইউনিয়নের বড়খোলা পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ সুমনা মহাথের, চট্টগ্রাম ফরা রং খ্রেদ ক্যং বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ঊঃ ওয়ান্নাসিরি ভিক্ষু-সহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের শীর্ষ বৌদ্ধ ভিক্ষুগণ৷
এ ছাড়াও চিংম্রং বৌদ্ধবিহারে সকাল থেকে ভিক্ষুসংঘের পিন্ডদান, বুদ্ধপূজা, কল্পতরম্ন শোভাযাত্রা, পঞ্চশীল প্রার্থনা ও গ্রহণ, বৃদ্ধমূর্তি দান, চীবর উত্‍সর্গ ও দান, সংঘদান, অষ্ট পরিস্কার দান, ধর্মসভা, ভিক্ষুসংঘ কর্তৃক ধর্মীয় দেশনা প্রদান-সহ নানান অনুষ্ঠানসূচি পালিত হয়৷

সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস ওড়ানোর মধ্য দিয়ে এ মহান ধর্মীয় অনুষ্ঠান শেষ হয়৷
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় এ উত্‍সবে জেলার বিভিন্ন স্থান থেকে যোগ দিয়েছিলেন অগণিত পুণ্যার্থী৷
উল্লেখ যে, মহামতি গৌতম বুদ্ধের জীবদ্দশায় তার প্রধান সেবিকা মহাপুণ্যবতী বিশাখা ২৪ ঘন্টার মধ্যে তূলা থেকে সূতা বের করে বেইনে (কোমর তাঁত) চীবর তৈরি করে এই মহান দানকার্য সম্পাদন করেছিলেন৷ সেটা স্মরণ করেই প্রতি বছর বৌদ্ধরা এই দানোত্তম কঠিন চীবর দানোত্‍সব পালন করে আসছেন৷





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা
রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন

আর্কাইভ