শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জুমচাষ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে জুমচাষ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
বৃহস্পতিবার ● ১৭ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে জুমচাষ ব্যবস্থাপনা সংক্রান্ত সভা

---ষ্টাফ রিপোর্টার :: (৩ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৩মি.) চিটাগং হিল ট্রাক্টস রেগুলেশন ১৯০০ এর অধীনে রুলস্ ফর দ্যা এ্যাডমিনিস্ট্রেশন অফ দ্যা চিটাগং হিল ট্রাক্টস এর জুমচাষ নিয়ন্ত্রণ বিধি ৪১ এ ও ৪২ সংশোধন করে সরকার পাহাড়ে জুমচাষ ব্যবস্থাপনার কর্তৃত্ব রঙামাটিসহ অপর দুই পার্বত্য জেলা পরিষদের উপর ন্যস্ত করেছে। পার্বত্য মন্ত্রণালয় ২০১৩সালের ২৫এপ্রিল এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এরই আলোকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জুমচাষ ব্যবস্থাপনায় প্রবিধান প্রণয়ন করবে। ইতিমধ্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ জুমচাষে সংশ্লিষ্ট সকল পক্ষের মতামত গ্রহণ শুরু করেছে। এরই অংশ হিসেবে ১৭নভেম্বর বৃহস্পতিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সংক্রান্ত পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সভায় রাঙামাটির চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, জেলা পরিষদ সদস্য হাজী মো. মুছা মাতব্বর, সদস্য অংসুই প্রু চৌধুরী, সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদের আইন বিষয়ক উপদেষ্টা এ্যাডভোকেট জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেরোল চাকমাসহ জেলার বিভিন্ন উপজেলার মৌজা হেডম্যানগণ উপস্থিত ছিলেন।

সভায় চাকমা সার্কেল চীফ রাজা ব্যারিষ্টার দেবাশীষ রায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃক প্রণীত খসড়া প্রবিধানের প্রতিটি অধ্যায়ের উপর মতামত প্রদান করেন। তিনি জুম সংক্রান্ত প্রবিধান প্রণয়নের সময় পার্বত্য চট্টগ্রামের প্রথাগত বিষয়গুলির উপর গুরুত্বারোপের উপর জোর দেন। এক্ষেত্রে দেশের প্রচলিত আইন এবং পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্য এবং কৃষ্টির সঙ্গে যাতে সাংঘর্ষিক না হয় এ বিষয়ে নজর রাখার জন্য পরামর্শ প্রদান করেন।

জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত চট্টগ্রামের জুমচাষ ব্যবস্থাপনা সংক্রান্ত প্রবিধানটি সার্কেল চীফ ও হেডম্যানদের সাথে সমন্বয় রেখেই করা হবে। তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন ও পার্বত্য জেলা পরিষদগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে সার্কেল চীফ, হেডম্যান ও জনপ্রতিনিধিদের মতামত এবং পরামর্শ প্রয়োজন। এতে জেলাপরিষদগুলো আরো গতিশীল হবে এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি পাবে।

প্রচলিত প্রথায় জুমচাষের ক্ষেত্রে পাহাড়ে আগুন লাগিয়ে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, হাতি বাঘ ভাল্লুক বিভিন্ন সরিসৃপ এমনকি কীট পতঙ্গ সমুলে ধ্বংস হয়ে যায়। পার্বত্য অঞ্চলের পরিবেশ রক্ষায় আমাদের পাশ্ববর্তী দেশ ভুটানের ন্যায় উচু পাহাড়ে সেচ প্রকল্পের মাধ্যমে আবাদযোগ্য জমি করে জুমচাষের পরিবর্তে চাষ করা যাবে। তাতে প্রত্যন্ত পাহাড়ী অঞ্চলের মানুষের খাদ্য ঘাতটি অনেকাংশে কমে যাবে এবং পরিবেবেশের ভারসাম্যও রক্ষা পাবে বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর কাছে অভিমত ব্যক্ত করেছেন স্থানীয় পরিবেশবাদী ও বিজ্ঞমহল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)