শুক্রবার ● ২৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আলীকদমে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত
আলীকদমে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১১ অগ্রহায়ন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মি.) বান্দরবানের আলীকদমে আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল শিখা প্রকল্প উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। এ উপলক্ষ্যে ২৫ নভেম্বর শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি আলীকদম গ্রীন হিল শিখা প্রকল্প কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ বটমূলে পথ আলোচনা সভায় মিলিত হয়। গ্রীন হিল শিখা প্রকল্পের মংছিংপ্রু সঞ্চালনায় শিখা প্রকল্পের এলাকা সমন্বয়কারী কুশল চাকমা সভাপতিত্বের অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাইংথপ ম্রো। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামম উন্নয়ন বোর্ডে সমন্বীত সমাজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প সংগঠক রাজেন্দ্রলাল চাকমা, সূর্যে হাঁসি ক্লিনিক গ্রীন হিল এনএসএইচডিপি প্রকল্পের ব্যবস্থাপক সুজাতা চাকমা প্রমুখ।
অলোচনায় প্রধান অতিথি বলেন, নারী নির্যাতন অন্যতম কারন হল বাল্য বিবাহ এবং নারী পুরুষের সমতা অর্জনের পথে বিরাট একটি বাধা। তাই সমাজের সকল শ্রেণীকে এই বাল্য বিবাহরোধ হতে হবে। তাছাড়া নারীর প্রতি সহিংসতা রোধ করতে শুধইু নারী সচেতন হলে হবে না, নারীর পাশাপাশি সমাজে পুরুষকেও সচেতন হতে হবে।





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা