শিরোনাম:
●   পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শ্রমিক সমাবেশ ●   ইসলামপুর ইউনিয়ন বাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী : যুবনেতা ইমরুল ●   টেন্ডারবিহীন ৭ লাখ টাকার সরকারি গাছ লুটের নিউজ করায় সাংবাদিকের ঘর দখল ●   বিদ্যুৎ এর মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত স্বেচ্ছাচারী ●   ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ●   আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার ●   এনসিপি পার্বতীপুর উপজেলা কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ভারী বর্ষনে পাহাড় ধ্বসে রাঙামাটি- চট্টগ্রাম মহাসড়কের বেহাল অবস্থা ●   আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল ●   নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা ●   মধ্যপাড়া পাথর খনির নতুন এমডি আমজাদ হোসেন ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : ১৯১ জনের বিরুদ্ধে মামলা, আটক-৩ ●   বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের পুশইন তৎপরতা বন্ধে কুটনৈতিক উদ্যোগ নেবার আহবান ●   কর্ণফুলীতে নৌকাডুবি ৫ জনকে জীবিত উদ্ধার করায় ৪ কিশোরকে পুলিশের সম্মাননা ●   শৈশবের স্মৃতিতে সুবিদখালী রহমান ইসহাক পাইলট বিদ্যালয়ের ২০০৮ ব্যাচের জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ●   ঈশ্বরগঞ্জে দুই গ্রামের সংঘর্ষ : বাড়িঘরে হামলা- লুটপাট ●   পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড, ৭-৮ লাখ টাকার ক্ষতি ●   ঈশ্বরগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত ●   রাঙ্গুনিয়া কিশোরীকে গণধর্ষণ থানায় মামলা : মুল আসামি গ্রেফতার ●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়
রাঙামাটি, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খাগড়াছড়ি » তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল
প্রথম পাতা » খাগড়াছড়ি » তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল
বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল

---


অন্তর মাহমুদ,মাটিরাঙ্গা প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তাইন্দং ইউনিয়নে অসংখ্য নেতা-কর্মীর ব্যপক উত্‍সাহ,উদ্দীপনার মধ্যদিয়ে শেষ হয়েছে আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিল’২০১৫৷
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন নেতৃবৃন্দের সহায়তায় তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক কাউন্সিলে নেতৃত্ব নির্বাচনী ভোট অনুষ্ঠান সম্পন্ন করা হয়৷ কাউন্সিল অধিবেশন এর প্রধান নির্বাচন কমিশনার ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সওকত আকবর ৷ ২৬ অক্টোবর তাইন্দং ইউনিয়ন দলীয় কার্যালয়ে ২য় অধিবেশনে দুপুর ৩টা-বিকাল ৫টা পর্যন্ত এই ভোট গ্রহন অনুষ্ঠান পরিচালিত হয় ৷
তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগ সভাপতি মো: গিয়াস উদ্দিন’র সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার’র সঞ্চালনায় কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো: শামছুল হক৷ তিনি দলের জন্য যারা যে কোন পরিস্থিতি মোকাবেলায় সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারবে তাদের কাউন্সিলের মাধ্যমে নেতৃত্বে আনার আহবান জানিয়ে বলেন,আওয়ামীলীগ সরকারের আমলে আমরা শিৰাখাতে ব্যপক উন্নয়ন করেছি,এখন শুধু আমাদের মাটিরাঙ্গা থেকে তাইন্দং সড়ক উন্নয়ন ও নতুন কিছু ব্রীজ নির্মাণ করতে পারলে আমরা উন্নয়নের দিকে অনেক দুর এগিয়ে যেতে সক্ষম হব ৷ ইতিমধ্যে আমরা বেশ কটি ইউনিয়নকে বিদ্যুতের আওতায় আনতে সক্ষম হয়েছি উল্লেখ করে তিনি চলতি বছরেই আমরা তাইন্দং টু তবলছড়ি সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন করতে পারব বলে জানান ৷
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সুবাস চাকমা, যুগ্ম-সা: সম্পাদক ও তাইদং ইউপি চেয়ারম্যান মো: তাজুল ইসলাম, খাগড়াছড়ি জেলা যুবলীাগের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সরকার, মো: রফিকুল ইসলাম প্রমুখ ৷
এর আগে উপজেলা যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম খাগড়াছড়ি জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিল অনুষ্ঠানের বিশেষ অতিথি কে এম ইসমাইল হোসেনকে সাথে নিয়ে সকাল ১১টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলোন করে কাউন্সিল অধিবেশন সুচনা করেন ৷
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: জহিরুল ইসলাম খন্দকার ও যুগ্ম সা.সম্পাদক মো: শাহিন সরকার ৷ অন্যান্যের বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ডা: জামাল আহমদ, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, তাইদং ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো: লোকমান হোসেন, পানছড়ি উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক নাজির মাহমুদ, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সদস্য মো: ইলিয়াছ ৷
এ সময় জেলা ছাত্রলীগের পাঠাগার বিষয়ক সম্পাদক কোরবান আলী, মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহ-সভাপতি রকিবুল হাসান, পানছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি, শ্রীকান্ত মানিক,সাধারন সম্পাদক মো: রুবেল, ও সদস্য আসিফ করিম ছাড়াও মাটিরাঙ্গা উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নের নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক গন উপস্থিত ছিলেন ৷
বিকালে জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক কে এম ইসমাইল হোসেন ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো: রফিকুল ইসলাম নব নির্বাচিত তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে সকল নেতাকর্মীর উপস্থিতিতে সভাপতি হান্নান মিয়া,সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ আবু ও সাংগঠনিক সম্পাদক মো: সেলিম রানার নাম ঘোষনা করেন ৷
উল্লেখ্য, ১৩১জন কাউন্সিলরের মধ্যে বিদেশে অবস্থান ও অনপস্থিত ছাড়া ১২৩ জন কাউন্সিলর সরাসরি ভোটের মাধ্যমে তাইন্দং ইউনিয়ন আওয়ামী যুবলীগের নতুন নেতৃত্ব নির্বাচিত করেন ৷

 অপলোড :২৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৮.২৪ মিঃ





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)