শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » জেএমবি’র আঞ্চলিক কমান্ডারকে পুলিশের হাতে তুলে দিল তার বাবা
প্রথম পাতা » অপরাধ » জেএমবি’র আঞ্চলিক কমান্ডারকে পুলিশের হাতে তুলে দিল তার বাবা
বুধবার ● ২৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেএমবি’র আঞ্চলিক কমান্ডারকে পুলিশের হাতে তুলে দিল তার বাবা

---


ঈশ্বরদী প্রতিনিধি:: পাবনার ঈশ্বরদী ফেইথ বাইবেল চার্চের ধর্ম যাজক লুক সরকার(৪৫)কে গলাকেটে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামী জেএমবি’র আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলাম(২৩)কে শত শত মানুষের সামনে পুলিশের হাতে তুলে দিল তার বাবা৷ আজ বেলা সাড়ে ১১টায় টেবুনিয়া বাজারের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতির অফিসে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে রাকিবুলকে হস্তান্তর করেন তার বাবা ডাঃ মানিক ৷
স্থানীয়রা জানায় লুক সরকারকে হত্যা চেষ্টার অভিযোগে রাকিবুল ইসলামকে আসামী করা হয়৷ এ ঘটনায় পুলিশ মাঝে মধ্যে গ্রামে রাকিবুলের খোঁজ করতে এসে ঘটনার সাথে জড়িতদের পুলিশের নিকট সোপর্দ করার জন্য চাপ সৃষ্টি করে ৷ এক পর্যায়ে এলাকাবাসী তার ছেলে রাকিবুলকে আদালতে আত্মসমর্পন করতে চাপ প্রয়োগ করে ৷ আজ দুপুরে তার বাবা ডাঃ মানিক রাকিবুলকে টেবুনিয়া বাজারে নিয়ে এসে শত শত মানুষের সামনে পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আ.ন.ম আব্দুল্লাহ আল হাসানের কাছে হস্তান্তর করেন ৷ এ সময় রাকিবুলের বাবা ডাঃ মানিক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মেদ শরিফ ডাবলু, মানবধিকার কর্মী সাংবাদিক আবদুল জব্বার, মানবাধীকার কর্মী প্রভাষক সাইফুল ইসলাম শুভ ও ব্যবসায়ী মোন্তাজ আলীসহ অনেকে উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সকাল পৌনে ৯টার দিকে ঈশ্বরদী পৌর এলাকার স্কুল পাড়ার যাজক লুক সরকারের ভাড়া বাড়িতে প্রবেশ করে তাকে গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে ৷ এ সময় লুক সরকারের চিত্‍কারে স্থানীয়রা এগিয়ে এলে সে সময় সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়৷
এদিকে ঘটনার পর পুলিশ বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে গত ১২ অক্টোবর দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ৫ জেএমবি সদস্যকে হাজির করে সংবাদ সম্মেলনের মাধ্যমে হত্যা রহস্য সাংবাদিকদের কাছে তুলে ধরেন৷ সে সময় পুলিশ সুপার আলমগীর কবির সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছিলেন, বর্তমান সরকারকে আন্তর্জাতিকভাবে চাপের মুখে ফেলার জন্যই খ্রিষ্টান যাজক লুক সরকারকে হত্যার পরিকল্পনা করেছিল জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ জেএমবি৷ জেএমবি’র আঞ্চলিক নেতা রাকিবুল ইসলাম পলাতক রয়েছে ৷ তাকে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে ৷ খুব শ্রীঘই তাকে গ্রেফতার করে এ মামলার ইতি টানা হবে ৷ আজ বেলা সাড়ে ১১টায় রাকিবুলের বাবা স্থানীয়দের সহায়তায় পুলিশের কাছে তুলে দিলেন, পাবনার জেএমবি’র আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলামকে৷ রাকিবুলের বাবা ডাঃ মানিক মিডিয়া কর্মীদের জানান, তার ছেলে আগে ভাল ছিল কিন্তু পরে ভুল পথে চলায় পরিবারের পক্ষ থেকে তাকে পুলিশের কাছে সোপর্দ করার সিদ্ধান্ত গ্রহণ নেন ৷ এরপুর্বে জেএমবি’র আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলাম মিডিয়া কর্মিদের জানায়, যাজক লুক সরকার খৃীষ্টিয় ধর্ম প্রচার করতে ইসলাম ধর্ম নিয়ে নানারকম কুটুক্তি করতেন৷ এ কারনে ক্ষিপ্ত হয়ে তারা যাজক লুক সরকারকে হত্যার পরিকল্পনা করে৷ রাকিবুল দাবী করে, সে আইএস এর সাথে সম্পৃক্ত নয়৷ সে জেএমবি সংগঠনের সাথেও যুক্ত নয়৷ তবে ইসলামী একটি সংগঠনের সাথে যুক্ত হয়েছে ৷ এ মামলার আরেক আসামী শাকিল এখনও পলাতক রয়েছে ৷ তবে এ সময় পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন কথা বলতে রাজি হননি ৷ লুক সরকারকে হত্যা প্রচেষ্টার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে ৷  আপলোড : ২৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.১৩ মিঃ





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)