শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » আমাদের জ্ঞানে কর্মে স্বাধীনতাকে ধারণ করতে হবে
প্রথম পাতা » চট্টগ্রাম » আমাদের জ্ঞানে কর্মে স্বাধীনতাকে ধারণ করতে হবে
রবিবার ● ১৮ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমাদের জ্ঞানে কর্মে স্বাধীনতাকে ধারণ করতে হবে

---প্রেস বিজ্ঞপ্তি ::  ১৭ ডিসেম্বর শনিবার সৃজনশীল আইকনের খোঁজে মেধা যাচাই পরীক্ষার পরীক্ষার্থীদের সকালে দুইটি পর্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
নগরীর মুসলিম হল মিলনায়তনে প্রথম পর্ব অনুষ্ঠানে দৈনিক ভোরের ডাকের ব্যুরো চীফ কিরন শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দৈনিক পূর্বদেশের সম্পাদক ওসমান গণি মনসুর।

বিশেষ অতিথি ছিলেন, বিজয় টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ এস এম শহীদুল্লাহ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মো. একরামুল হক, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক এম সাখাওয়াত, সাংবাদিক নুরুল কবির, রয়েলস ক্লাবের উপদেষ্টা বিশিষ্ট কলামিস্ট অধ্যাপক মাসুম চৌধুরী ও ক্লাবের প্রতিষ্ঠাতা কাউছার চৌধুরী আবির।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে নুভিস্তা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাহাবার আনোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সচিব শাব্বির ইকবাল। বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর শৈবাল দাস সুমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথি চৌধুরী, দৈনিক আজাদীর বার্তা প্রধান হাসান আকবর, এসএ টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ শাহনেওয়াজ রিটন, দি রয়েলস্ ক্লাবের সভাপতি প্রফেসর মো. ইউনুস ।
বক্তারা বলেন, স্বাধীনতা অর্জন করেছি অনেক কষ্ট করে, সে স্বাধীনতার মূল্য দিতে হবে। আমাদের জ্ঞানে কর্মে স্বাধীনতাকে ধারণ করতে হবে। ছোট্ট শিশুকে গল্পে গল্পে বুঝাতে হবে আমাদের কষ্টে অর্জিত স্বাধীনতার কথা। তারাই আগামীর ভবিষ্যত, তারা ডিজিটাল বাংলাদেশ গড়ার একমাত্র হাতিয়ার।
এবারের আইকন নির্বাচিত হয়েছেন ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী সালমা ফাউজিয়া।
নগরীর ঐতিহ্যবাহী সংগঠন দি রয়েলস ক্লাব আয়োজিত সৃজনশীল আইকন এর খোঁজে চলতি বছরের সর্ববৃহৎ মেধা যাচাই পরীক্ষা গত ৩ বছরের ধারাবাহিকতায় গত ৩০ সেপ্টেম্বর চট্টগ্রামে প্রতিটি উপজেলায় উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
এবারের সৃজনশীল আইকন পরীক্ষায় ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত সর্বস্তরের শিক্ষার্থী অংশগ্রহণ করে।

পরীক্ষা কেন্দ্র সমূহে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র, শিক্ষাবিদ, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
গত ১৭ জুন চট্টগ্রাম মহানগরের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থীকে নুভিস্তা কনজিউমারের সৌজন্যে গিফট হ্যাম্পার প্রদান করা হয়। সেই সাথে গত ১৭ অক্টোবর মহানগরসহ সকল উপজেলার ফলাফল প্রকাশিত হয়েছে।

অংশগ্রহণকারী সর্বস্তরের শিক্ষার্থীকে রয়েলস ক্লাবের প্রতিষ্ঠাতা মো. কাউছার চৌধুরী  অভিনন্দন জানিয়েছেন।





আর্কাইভ