শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খাগড়াছড়ি » লেখনির মাধ্যমে অন্যায় ও অনিয়মের প্রতিবাদ করুন: কুজেন্দ্র লাল ত্রিপুরা
লেখনির মাধ্যমে অন্যায় ও অনিয়মের প্রতিবাদ করুন: কুজেন্দ্র লাল ত্রিপুরা
খাগড়াছড়ি প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪২মি.) খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি লেখনির মাধ্যমে অন্যায়, অবিচার ও অনিয়মের প্রতিবাদ করার জন্য সাংবাদিকদের অনুরোধ জানিয়ে বলেছেন, খাগড়াছড়ি শহরে নানা অনিয়ম-দূর্নীতি চলছে, তিনি প্রশ্ন রেখে বলেন, টমটমের লাইসেন্স দেওয়ার মালিক কে, পৌরসভা না জেলা প্রশাসন? পৌরসভা প্রতি টমটম থেকে ১০ টাকা কিসের চাঁদা নিচ্ছে। শহরের প্রাণ কেন্দ্রে বিদ্যালয়ের পাশে বিজয় মেলার নামে কি চলছে।
২৪ ডিসেম্বর শনিবার সকালে দৈনিক ইত্তেফাকের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ সব প্রশ্ন রেখে সাংবাদিকদের দেশের ১৬ কোটি মানুষের কাছে এ সব চিত্র তুলে ধরার অনুরোধ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ড. গোফ্রাম ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন ও জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী। দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি তরুন কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার