শনিবার ● ২৪ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে নিখোঁজ মা-মেয়ের সন্ধান পাওয়া গেছে
বিশ্বনাথে নিখোঁজ মা-মেয়ের সন্ধান পাওয়া গেছে
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: (১০ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২৮মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলার চানসির কাপন এলাকায় বসবাসকারী নিখোঁজ মা ও মেয়ের ছয়দিন পর সন্ধান পাওয়া গেছে। ২৪ ডিসেম্বর শনিবার সকালে সিলেট নগরী থেকে তাদের পাওয়া যায় বলে থানা পুলিশ জানিয়েছে।
নিখোঁজ মেহেরুন নেছা (৩৬) ও মেয়ে লুৎফা বেগম (৬) সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার রূপাবালি গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী ও সন্তান। তারা দীর্ঘদিন ধরে সিলেটের বিশ্বনাথের পশ্চিম চানসির কাপন এলাকায় বসবাস করছেন। নিখোঁজের ঘটনায় বুধবার বিশ্বনাথ থানায় জিডি (নং ৮৪৪) করেছেন জহুরুল ইসলাম। অবশেষে তাদের সন্ধান পাওয়া যায়।
মেহেরুন নেছা স্বামী জহরুল ইসলামের বরাত দিয়ে বিশ্বনাথ থানার এসআই কল্লোল গোস্বামী শনিবার রাত সাড়ে নয়টায় সাংবাদিক কে বলেন, নিখোঁজ মা-মেয়ের সন্ধান পাওয়া গেছে। গত রবিবার সকালে তারা থানায় হাজির হবেন বলে তিনি জানান।
জহুরুল ইসলাম তার স্ত্রী-মেয়ের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, শনিবার সকালে সিলেট নগরীর কদমতলী বাস ষ্টোশন এলাকায় তাদের পাওয়া যায়।
প্রসঙ্গত, ‘মেহেরুন নেছা তার ছোট মেয়েকে নিয়ে গত ১৮ ডিসেস্মবর সকাল ১০টার দিকে বিশ্বনাথ থেকে ডাক্তার দেখানোর কথা বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পরে আর বাড়ি ফেরেননি। ডাক্তার দেখেনো শেষে বাড়ি না আসায় ওইদিন বিকাল ৩ টার দিকে স্ত্রীর মোবাইল ফোন করেন স্বামী জহুরুল ইসলাম। কিন্তু রিসিভ না করে কেটে দেওয়া হয়। তিনবার কল করার পর মোবাইল বন্ধ হয়ে যায়।’





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত