শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ব্যবসায়ীরা কয়েন নিয়ে বিপাকে সরকারের হস্তক্ষেপ কামনা
প্রথম পাতা » খুলনা বিভাগ » ব্যবসায়ীরা কয়েন নিয়ে বিপাকে সরকারের হস্তক্ষেপ কামনা
রবিবার ● ২৫ ডিসেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসায়ীরা কয়েন নিয়ে বিপাকে সরকারের হস্তক্ষেপ কামনা

---ঝিনাইদহ প্রতিনিধি :: (১১ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.২১মি.) ঝিনাইদহ জেলায় কোটি কোটি টাকার কয়েন ও দু টাকার কাগজি নোট নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়ী ও ক্রেতা বিক্রেতরা। অনেক ব্যবসায়ীর হাতে ৫/ ১০ লাখ টাকা থেকে শুরু করে ৩০-৪০ লাখ টাকার কয়েন মজুত রয়েছে। ব্যাংক গুলো কয়েন নিচ্ছে না। মজুত কয়েন বস্তা ভরে রেখেছে ব্যবসায়ী ও দোকানদারা।

বর্তমান ৫, ২ ও ১ টাকা মানের কয়েন বাজারে চালু আছে। এসব কয়েন বৈধ মুদ্রা। কিন্তু সরকারি ও বে- সরকারি ব্যাংক কয়েন জমা নিতে চাই না। ফলে দিনের পর দিন কয়েন দোকানদার ও ব্যবসায়ীদের কাছে মজুত হচ্ছে। যত দিন যাচ্ছে কয়েন মজুতের পরিমান স্ফীত হচ্ছে।

শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে মুদি ব্যবসায়ী রাকিবুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তার কাছে প্রায় ৬ লাখ টাকা ৫ , ২ ও ১ টাকার কয়েন মজুত হয়েছে। বস্তা ভরে এ কয়েন রাখা হয়েছে। তিনি এত টাকার কয়েন নিয়ে উদ্বিগ্ন। ব্যাংক কয়েন নিতে রাজী হয় না। একটি সিগারেট কোম্পানীর ঝিনাইদহের টেরিটরি অফিসার এস এম সারোয়ার হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঝিনাইদহ ডিপোতে ৫০ লাখ এবং শৈলকুপা ডিপোতে ৩০ লাখ টাকা কয়েন মজুত রয়েছে। আর ২ টাকার নোট মজুত রয়েছে ৩০ লাখ টাকার।

তিনি আরো বলেন, তাদের কোম্পানীর কুষ্টিয়া এরিয়া অফিসের আওতায় ৮টি ডিপো আফিসে ৩ কোটি টাকার কয়েন ও প্রায় ২ কোটি টাকার ২ টাকার নোট মজুত পড়েছে। এ কয়েন ও নোট বস্তায় ভরে রাখা হয়েছে। এত বিপুল পরিমান নগদ টাকার নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত।

এ ছাড়াও ঝিনাইদহ সহ ছয়টি থানা শৈলকুপা, হরিণাকুন্ডু, কালিগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুরেও একই অবস্তা দেখা গেছে। এতে ক্রেতা ও বিক্রেতার মাঝে লেনদেনে সমস্যার সৃষ্টি হচ্ছে। ঝিনাইদহ সদরের নাম প্রকাশে অনিচ্ছুক এক দোকানদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি ক্ষুদ্র ব্যাবসায়ী আমার দোকানে ৫টাকা ও ১ টাকার কয়েন অনেক জমা হয়ে গেছে এগুলো কোন কম্পানীর এস. আরকে দিতে গেলে তারা নিতে চাইনা কিন্তু বেঁচা কেনার জন্য আমাদেরকে নিতেই হয়।

কারণ এগারো টাকা বিল হলে এক টাকার কয়েন নিতে হয় বাধ্যতা মুলক। আবার পাঁচ টাকার কোন পন্য ক্রয় করলে কয়েন দিয়ে চলেযায়। আমার মাঝে-মাঝে মনে হয় বাংলাদেশ সরকার কি কয়েন ব্রান্ড করে দিয়েছে না কি ? যার জন্য কয়েন কেউ নিতে চাইছে না। আমাদের এই অসুবিধা যদি সরকার একটু দেখতো তাহলে আমাদের বেঁচা কেনা করা সুবিধা হত।

কোম্পানীর ওই কর্মকর্তা জানান, তারা বাংলাদেশ ব্যাংকের হেড অফিস থেকে কয়েন গ্রহনের আদেশ পত্র এনেছে। কিন্তু স্থানীয় ব্যাংকের শাখা গুলো কয়েন গ্রহন করছে না। কয়েন গ্রহনে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ পত্র থাকলেও ইসলামী ব্যাংক ঝিনাইদহ শাখা কয়েন গ্রহন করছে না।

ঝিনাইদহ সোনালী ব্যাংকের সহকারি জেনারেল ম্যানেজার এম এ ওহাব সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ব্যাংকের ভোল্টে এক লাখ ৩২ হাজার পিস ৫ টাকা, ১০ হাজার পিস ২ টাকা ও ৫০ হাজার পিস ১ টাকার কয়েন মজুত রয়েছে। অন্যান্য ব্যাংক শাখায় এ কয়েন দিলেও কেউ নিতে চাই না। এ কারনে সোনালী ব্যাংক এখন আর কয়েন নিচ্ছে না।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)