শিরোনাম:
●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা
রাঙামাটি, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » ঢাকা » জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে শফিক-ফরিদা প্যানেলের জয়
প্রথম পাতা » ঢাকা » জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে শফিক-ফরিদা প্যানেলের জয়
রবিবার ● ১ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় প্রেস ক্লাব নির্বাচনে শফিক-ফরিদা প্যানেলের জয়

---ঢাকা প্রতিনিধি :: জাতীয় প্রেসক্লাবের সভাপতি পদে মুহাম্মদ শফিকুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদা ইয়াসমীন। শনিবার রাত আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় ৬৭২ ভোট পেয়ে শফিকুর রহমান সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপিপন্থী একটি প্যানেলের এম এ আজিজ পান ২৭৯ ভোট। সাধারণ সম্পাদক পদে ফরিদা ইয়াসমীন ৪৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ৩৫০ ভোট পেয়ে দ্বিতীয় হন বিএনপিপন্থী একটি প্যানেলের কাদের গণি চৌধুরী। তার প্রাপ্ত ভোট ৩৫০। এর আগে দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করতে সকাল নয়টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকাল পাঁচটা পর্যন্ত। জাতীয় প্রেসক্লাব নির্বাচনে সবসময় দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার করছে তিনটি। সরকারসমর্থক সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি ও জামায়াত সমর্থকরা এবার দুই ভাগে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল এক হাজার ২১৮ জন। সরকারসমর্থক প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন বর্তমান সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও ফরিদা ইয়াসমীন। এছাড়া কোষাধ্যক্ষ পদে কার্ত্তিক চ্যাটার্জি (বাসস) এবং যুগ্ম-সম্পাদক পদে আশরাফ আলী (নয়া দিগন্ত) ও শাহেদ চৌধুরী (সমকাল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি ও জামায়াত সমর্থকদের একটি প্যানেল থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন যথাক্রমে এম এ আজিজ ও কাদের গনি চৌধুরী। এছাড়া কোষাধ্যক্ষ পদে কাজী রওনক হোসেন এবং যুগ্ম-সম্পাদক পদে নাজমুল আশরাফ ও ইলিয়াস খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন প্যানেল নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছে। ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য পদের মধ্যে এ প্যানেলের প্রার্থীরা ১৪টিতেই জয়লাভ করে। বিএনপির একাংশের প্যানেল থেকে যুগ্ন সম্পাদক পদে ১ জন ও সদস্য পদে ১ জন নির্বাচিত হয়েছেন। বাকি সদস্য পদটিতে জিতেছেন একজন স্বতন্ত্র প্রার্থী। সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি পদে শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন প্যানেল থেকে সাইফুল আলম ৮০৭ ভোট ও আজিজুল ইসলাম ভূঁইয়া ৫৭০ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদকের দু’টি পদের একটিতে জিতেছেন শফিকুর-ফরিদা ইয়াসমীন প্যানেলের শাহেদ চৌধুরী। তিনি পানব ৬২৭ ভোট। অপরটিতে জিতেছেন বিএনপিপন্থী ইলিয়াস খান। তার প্রাপ্ত ভোট ৪৫২। কোষাধ্যক্ষ নির্বাচিত হন শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন প্যানেলের কার্তিক চ্যার্টাজি। ১০টি সদস্য পদের মধ্যে আটটিতে নির্বাচিত হওয়া শফিকুর রহমান-ফরিদা ইয়াসমীন প্যানেলের সদস্যরা হলেন- শ্যামল দত্ত (৫৭৪), কুদ্দুস আফ্রাদ (৫৩৫), মোল্লা জালাল (৪৫৯), শামসুদ্দিন আহমেদ চারু (৪৫২), শাহনাজ বেগম (৩৯৯), কল্যাণ সাহা (৩৭৮), হাসান আরেফিন (৩৬০) ও রেজোয়ানুল হক রাজা (৪৮৮)। স্বতন্ত্র প্রার্থী মাঈনুল আলম (৫১১ ভোট) এবং বিএনপিপন্থী হাসান হাফিজ (৪২৩ ভোট) জিতেছেন সদস্য পদে। নানা ঘটনার পর ২০১৫ সালের ২৮ মে দ্বি-বার্ষিক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে মুহাম্মদ শফিকুর রহমানকে সভাপতি ও কামরুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করে নতুন ব্যবস্থাপনার কমিটি গঠন করা হয়।





ঢাকা এর আরও খবর

ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম  ও মাদকের বিরুদ্ধে ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক
খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি
চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে
কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক
নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক কালো টাকা ও পেশিশক্তি দিয়ে এবার ভোটের বাক্স ভরা যাবে না : সাইফুল হক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)