শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » অপরাধ » লটারীরের নামে জুয়া : জুয়াড়িদের গ্রেফতারে আদালতের নির্দেশ
প্রথম পাতা » অপরাধ » লটারীরের নামে জুয়া : জুয়াড়িদের গ্রেফতারে আদালতের নির্দেশ
শুক্রবার ● ৬ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লটারীরের নামে জুয়া : জুয়াড়িদের গ্রেফতারে আদালতের নির্দেশ

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৩ পৌষ ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) ঝিনাইদহ জেলার বিভিন্ন স্থানে মেলার নামে প্রকাশ্যে চলা জুয়ার আসর বন্ধের নির্দেশ দিয়েছে ঝিনাইদহের একটি আদালত। ৫ জানুয়ারি  বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. জাকির হোসেন মিস কেস নং ১/১৫ মামলার প্রেক্ষিতে এই আদেশ দেন।

আদেশের কপি ব্যবস্থা গ্রহনের জন্য তাৎক্ষনিক ভাবে ঝিনাইদহের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। আদেশে বলা হয়েছে পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে ঝিনাইদহ শহরের নিউ একাডেমি স্কুল মাঠ, শৈলকুপার বসন্তপুর, ভাটই বাজার, হরিণাকুন্ডু ও মহেশপুরের বলিভাদ্রপুর এলাকায় জুয়ার আসর বসানো হয়েছে।

প্রকাশ্যে স্থানে জুয়ার আসর বসানো ১৮৬৭ এর ধারা ৩ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। এ সব জুয়ার আসরে তরুন সমাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ আসক্ত হয়ে সামাজিক ব্যাধির সৃষ্টি করছে। এতে আইনশৃংখলার অবনতি ও সামাজিক অবক্ষয় ঘটছে।

আদালত ১৮৬৭ এর ধারা ৫ অনুযায়ী সংশ্লিষ্ট থানার ওসিদের জুয়ার আসনের সরঞ্জামসহ খেলার সাথে সংশ্লিষ্টদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দিয়েছেন। এদিকে আদালতের নির্দেশের পরও জেলার বিভিন্ন স্থানে ফেরি করে লটারি বিক্রি করতে দেখা গেছে।

উল্লেখ্য, ঝিনাইদহ চেম্বারের নামে শহরের নিউ একাডিমি স্কুল মাঠ, মুক্তিযোদ্ধাদের নামে হরিণাকুন্ডু, প্রেসক্লাবের নামে শৈলকুপা ও ভুইফোড় ক্লাবের নামে মহেশপুরের বলিভাদ্রপুর গ্রামে যাত্রা ও সার্কসের আড়ালে হাউজি, জুয়া, ওয়নটেন, ফোরগুটি ও নগ্ন নাচের আসর বসানো হয়। ভুক্তভোগিদের অভিযোগ এসব কিছুই চলছে পুলিশ ও জেলা প্রশাসনের ছত্রছায়ায়।

এ নিয়ে বেশ কয়েক দিন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহের চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাকির হোসেন প্রকাশ্যে চলা জুয়ার আসর বন্ধের নির্দেশ দিয়ে বিভিন্ন থানার ওসিদের প্রতি আদেশ জারি করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্র নাথ সরকার বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটার দিকে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমি জেলার গান্না এলাকায় রয়েছি। আদালতের কোন আদেশ আমি এখনো হাতে পায়নি। আদেশ পেলে প্রয়োজীয় ব্যবস্থা গ্রহন করবো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)