শিরোনাম:
●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ের চলমান উন্নয়নকে যারা অস্বীকার করে তারা দেশ বিরোধী
প্রথম পাতা » খাগড়াছড়ি » পাহাড়ের চলমান উন্নয়নকে যারা অস্বীকার করে তারা দেশ বিরোধী
সোমবার ● ৯ জানুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাহাড়ের চলমান উন্নয়নকে যারা অস্বীকার করে তারা দেশ বিরোধী

--- মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (২৬ পৌষ ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মি.) জঙ্গলে বসে যারা চাঁদাবাজি করে তাদের জন্যে পাহাড়ের কাঙ্খিত উন্নয়ন ব্যাহত হচ্ছে উল্লেখ করে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেছেন, পাহাড়ের চলমান উন্নয়নকে যারা অস্বীকার করছে তারা দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের দলভুক্ত । তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা ও উন্নয়নকে আরও বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরত্বারোপ করেন।
৯ জানুয়ারি সোমবার বেলা ১ টার দিকে “টেকশই উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ করবে বিশ্বজয়” এ শ্লোগানকে ধারণ করে খাগড়াছড়ির মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করে মেলা মাঠের প্রবেশমুখে ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।

উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়ণ মেলা-২০১৭ইং বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকৌশলী মো: আনোয়ারুল হক‘এর স্বাগত বক্তব্য ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান‘র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম,মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: মনছুর আলী,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাদাত হোসেন টিটো ও বড়নাল ইউপি পরিষদ চেয়ারম্যান মো: আলী আকবর প্রমুখ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সমতলের ন্যায় পাহাড়ের উন্নয়নে সরকার সমানতালে কাজ করছে দাবী করে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, খাগড়াছড়িকে বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয় সম্ভব নয়। এমডিজি (মিলিনিয়াম ডেভেলপমেমন্ট গোল) অর্জনে বিশ্বের মধ্যে বাংলাদেশকে ‘রোল মডেল’ উল্লেখ করে তিনি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ২০৩০ সালের মধ্যেই এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেমন্ট গোল) বাস্তবায়ন সম্ভব হবে।

টেকসই উন্নয়নের অগ্রযাত্রাকে সফল করতে সরকারের বিভিন্ন বিভাগকে একসাথে কাজ করার উপর গুরুত্বারোপ করে সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান যারা সরকারের উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে চায় তাদেরকে ‘নব্য রাজাকার’ হিসেবে আখ্যায়িত করেন।

মাটিরাঙ্গা উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগ, বিভিন্ন ইউনিয়ন পরিষদসহ ৬৩টি স্টল স্থান পেয়েছে। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত এ মেলা চলবে । প্রতিদিন মেলায় সরকারের উন্নয়ন নিয়ে বিভিন্ন কর্মকান্ড ছাড়াও উন্নয়ন বিষয়ক বিতর্ক, ক্যুইজ ও রচনা প্রতিযোগিতাসহ সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে নাগরিক সেমিনারের আয়োজন থাকবে। এছাড়াও মেলায় আগতদের বিনোদনের জন্য প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে মেলা মঞ্চে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)