বুধবার ● ২২ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক উন্নয়ন সভা
রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক উন্নয়ন সভা
![]()
ষ্টাফ রিপোর্টার :: (১০ ফাল্গুন ৪২৩ বাঙলা: বাংরাদেশ সময় সন্ধ্যা৬.৪০মি.) রাঙামাটিতে প্রাথমিক শিক্ষা বিভাগের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত এক সভা ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে শিক্ষা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদের সদস্য হাজী মো. মুছা মাতব্বর, সবির কুমার চাকমা, ত্রিদীপ কান্তি দাশ, চানমনি তংচঙ্গ্যা, থোয়াইচিং মারমা, সান্তনা চাকমা, মো.জানে আলম, রেমলিয়ানা পাংখোয়া, জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ জেলার ১০টি উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, পরিষদে হস্তান্তরিত বিভাগের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ সবচাইতে বড় প্রতিষ্ঠান। এ বিভাগে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ছাড়াও ৬০০ র অধিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে ২৭০০ জন শিক্ষক-শিক্ষিকা কর্মরত আছেন। জেলার আগামী প্রজন্মকে সুশিক্ষিত করে তোলার দায়িত্ব এসকল শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারিদের উপর। তিনি শিক্ষক এবং কর্মকর্তাদের সরকারি বিধিবিধান মেনে কাজ করার জন্য আহ্বান জানান। কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের কাজের মধ্যে সমন্বয়ের অভাব হলে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং বর্গা প্রথা রোধ করার জন্য তিনি উপজেলা শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান রাখেন।





মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ