শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহে হত্যা মামলার আসামী গ্রেফতার
শনিবার ● ১৮ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে হত্যা মামলার আসামী গ্রেফতার

--- ঝিনাইদহ প্রতিনিধি :: (৪ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মি.) ঝিনাইদহ শহরের সোনালীপাড়ায় নুর আলম হত্যা মামলার আসামী রকিবুল ইসলাম রনি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। ১৮ মার্চ শনিবার সকালে সদর উপজেলার ধানহাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আবুল কালাম খাঁর ছেলে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার কমান্ডার মেজর মনির আহমেদ জানান, ঝিনাইদহ শহরের সোনালীপাড়ায় নুর আলম নামে এক যুবক খুন হয়।

এ ঘটনায় নিহতের পিতা হারুন অর রশিদ বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। সেই মামলায় অভিযান চালিয়ে রকিবুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যা কান্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছে রনি। রণি র‌্যাবকে জানিয়েছে, মাদক বিক্রি টাকা ভাগাভাগি নিয়ে এ হত্যার ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়া গেছে, আদর্শপাড়া, মোল্লাপাড়া, বনানীপাড়া ও হামদহ এলাকার উঠতি বয়সি যুবকরা মাদক সেবন ও বেচাকেনার সাথে জড়িয়ে পড়েছে।

উল্লেখ্য, ১৬ মার্চ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শহরের সোনালীাপাড়ার সোনিয়া খাতুনের নির্মাণাধীন ভবন থেকে নুর আলম (২৫) নামের ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুর আলম মাগুরা সদর উপজেলার শিবরামপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে। তারা ঝিনাইদহের আদর্শপাড়ার ভাড়া বাড়িতে বসবাস করতো। তার বাবা হারুন ও ফজের আলী বালিকা বিদ্যালয়ের সামনে সিঙ্গাড়া পুরি কেনাবেঁচা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)