শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২০ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা
সোমবার ● ২০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুর কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসী সভা

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১০মি.) গাজীপুর সিটি কর্পোরেশনে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ (১-৬ এপ্রিল) উপলক্ষে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ মার্চ সোমবার সকালে নগর ভবনের সম্মেলন কক্ষে গাজীপুর সিটি কর্পোরেশন আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের স্যানিটারী ইন্সপেক্টর মলয় কুমার দাসের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব মো. আসলাম হোসেন। অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের কাউন্সিলর মোসাঃ ছালেমা খাতুন, কাউন্সিলর মো. জাবেদ আলী জবে, কাউন্সিলর এডভোকেট আঞ্জুমানারা বেগম, সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. মো. রহমত উল্লাহ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) মো. ইব্রাহিম খলিল ও ফুড এন্ড স্যানিটেশন অফিসার মমতাজ বেগম প্রমুখ।

সচিব মো. আসলাম হোসেন বলেন, আগামী ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত মহানগরে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ৫ থেকে ১৬ বছর বয়সী মাদ্রাসা, মক্তবসহ ১০ম শ্রেণি পর্যন্ত সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল বহির্ভুত, পথশিশু, শ্রমজীবী শিশুদেরকে একই নিয়মে বিদ্যালয়ে উপস্থিতির মাধ্যমে সকলকে এক ডোজ মেবেন্ডাজল-৫০০ মিঃ গ্রাঃ ট্যাবলেট খাওয়ানো হবে।

ডা. মো. রহমত উল্লাহ কৃমি ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজনীয়তার ওপর মাল্টিমিডিয়ার প্রজেক্টরের মাধ্যমে জানান, ভরা পেটে এ ঔষধ সেবন করাতে হবে। ট্যাবলেটে সাধারণত কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে কৃমিতে আক্রান্ত শিশুকে খাওয়ানো হলে পেটে ব্যাথা হতে পারে। সেক্ষেত্রে ভয়ের কিছু নেই, শিশুকে দ্রুত সংশিষ্ট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে।

তিনি আরো জানান, যেহেতু এবারে প্রথম মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের আওতায় আনা হয়েছে তাই মাধ্যমিক বিদ্যালয় গুলোতেও সপ্তাহ শুরুর পূর্বেই ‘ক্ষুদে ডাক্তার’ টীম গঠন করতে হবে। শিক্ষকসহ ক্ষুদে ডাক্তার টীমের সদস্যদের মাধ্যমে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত বা ঝড়ে পড়া ছেলেমেয়েদের এ সময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং ট্যাবলেট খাওয়ানোর ব্যাপারে সচেতনতা বাড়াতে হবে।

এ্যাডভোকেসী সভায় গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সদস্য সাংবাদিক মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মো. আফজাল হোসেন, গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা, জোন-৩ (২৪-৩১ নং ওয়ার্ড) টিকাদান সুপারভাইজার ও কর্মী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও কর্মী, ইপিআই কর্মী, বিভিন্ন কিন্ডার গার্টেন, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এনজিও কর্মীরা অংশগ্রহণ করেন।





আর্কাইভ