শিরোনাম:
●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হেরাবন আস্তানায় বন বিভাগের অভিযান, আটক ৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে হেরাবন আস্তানায় বন বিভাগের অভিযান, আটক ৬
মঙ্গলবার ● ২১ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে হেরাবন আস্তানায় বন বিভাগের অভিযান, আটক ৬

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.)গাজীপুরের শ্রীপুরে দীর্ঘদিন ধরে আধ্যাতিক সাধকের আস্তানা হেরাবনের অবৈধ দখলে থাকা ১ হেক্টর বনের জমি দখলে নিয়েছে বন বিভাগ।

২০ মার্চ সোমবার ভোরে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে উপজেলার মাওনা ইউনিয়নের ফুলানীরসীট গ্রামের ওই আস্তানায় অভিযান চালিয়ে বনের জমি উদ্ধার করা হয়। এ সময় কর্তব্যে বাধা দেওয়ায় হেরাবনের ৬ ভক্তকে আটক করা হয়েছে।

শিমলাপাড়া বীট কর্মকর্তা আশরাফুল আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দীর্ঘদিন ওই জমিটি জয় গুরু মনির শাহ নামের এক সাধক দখল করে রেখেছিলেন। আস্তানা গড়তে তিনি ওই বনের বিপুল সংখ্যক গাছপালা কেটে স্থাপনা তোলেন। ২০ মার্চ ভোরে বন বিভাগের নির্দেশে আস্তানার দখলে থাকা বনের জমি উদ্ধার করা হয়েছে। উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় ৬ ভক্তকে আটক করে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গহিন অরণ্যে দীর্ঘদিন ধরে আধ্যাতিক সাধক পরিচয়ে জয় গুরু মনিরশাহ বনের জমি দখল করে ‘হেরাবন’ নামে আস্তানা গড়েছেন। সংরক্ষিত বনের ভেতর বিপুল পরিমান প্রাকৃতিক গাছ কেটে জমি দখলে নিয়ে সেখানে অনৈতিক কর্মকান্ড চলাচ্ছে বলে সম্প্রতি অভিযোগ উঠে। সেই প্রেক্ষিতে সোমবার বন বিভাগ ওই আস্তানায় অভিযান চালায়। এ সময় বনের জমিতে গড়ে তোলা কয়েকটি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়।। পরবর্তিতে ওই স্থানে বনায়নের জন্য বৃক্ষ রোপন করা হবে বলেও জানান তিনি।

বাড়তোপা গ্রামের আসাদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ২০০৬ সালের মাঝামাঝি সময়ে ওই বনের গহিনে জয় গুরু মনির শাহ নামে এক ব্যক্তি গাছের নিচে অবস্থান নেন। তার আচরণ আধ্যাতিক হওয়ায় স্থানীয়রা তাকে বিচ্ছিন্ন ভাবে সাহায্য করতে থাকেন। এক সময় ওই গ্রামের আবু তালেবের মা জমিলা খাতুন তার আশ্রয়ের জন্য ৭ শতাংশ জমি লিখে দেন। পরে জমিতে মনির শাহ আধ্যাতিক সাধনার আস্তানা ‘হেরাবন’ গড়ে তোলেন। কিছু দিনের মধ্যে স্থানীয় ও দূর দূরান্তের অসংখ্য ভক্ত জোটে তার। এ সময় তিনি লিখে দেওয়া জমির বাইরেও বনের প্রায় ১২ বিঘা জমি দখলে নিয়ে প্রাকৃতিক বন ধ্বংস করে আস্তানার জন্য স্থাপনা গড়ে তোলেন। কিছু অংশে প্রায় ১ হাজার আমের চারা রোপন করেন। সম্প্রতি ওই আস্তানায় মাদক সেবন, মাদক বিক্রি ও বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে খবর ছড়িয়ে পড়লে বিক্ষোব্ধ হয় এলাকাবাসী। কেউ কেউ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানান। চলতি মাসে উপজেলা আইশৃঙ্খলা সভায় হেরাবন আস্তানার অবৈধ দখল ও মাদকসংশ্লিষ্টতার বিষয়টি উত্থাপন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন।

আস্তানা গুড়িয়ে দেওয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রাকৃতিক বন ধ্বংস করে এমন আস্তানা কিভাবে গড়ে তোলেছিল তা রহস্যময়। এলাকার সাধারন মানুষের আবেগ-অনুভূতিকে পুঁজি করে মনির শাহ আস্তানা গড়ে তোলেন। তিনি আরও জানান, বন বিভাগের এই উচ্ছেদ অভিযানের প্রশংসা করেছেন স্থানীয়রা।

হেরাবন আস্তানার প্রধান সাধক জয় গুরু মনির শাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, বন বিভাগের জমিতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখানে আমার নিজ নামে জমির বাইরে থাকা স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়েছে। এসময় আমার ৬ ভক্তকে আটক করে নিয়ে গেছে। মাদক ব্যবসা ও সেবনের বিষয়টি অস্বীকার করে তিনি জানান, এই আস্তানায় কোন মাদক সেবন হয় না। এলাকটি মাদক মুক্ত রাখতে আস্তানা কর্তৃপক্ষ শুরু থেকেই সচেতন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)