সোমবার ● ২০ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠি‘র ইব্রাহিমকে হত্যার স্বীকারোক্তি দিলো আসামী রানা
ঝালকাঠি‘র ইব্রাহিমকে হত্যার স্বীকারোক্তি দিলো আসামী রানা
গাজী গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: (৬ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৮মি.) ঝালকাঠিতে সিআইডি’র হাতে আটক ইব্রাহিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সোহেল রানাকে ২০ মার্চ সোমবার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর মো. এনামুল হক এনাম বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে শুনানী হবে। তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর মো. এনামুল হক এনাম জানান, গত ২৮/০৬/২০১৬ ইংরেজি তারিখে রাতে খাবার খেয়ে রাজাপুর থানার কানুনিয়া গ্রামের মৃত. কদম আলী’র ছেলে জাহাঙ্গীর খান রাত্র অনুমান আড়াই টার সময় প্রশ্রাব করার জন্য বাহিরে বের হলে তখন মুখোশধারী একদল ডাকাত তার দিকে অস্ত্র উচিয়ে ভয় দেখিয়ে ডাকাতি করা মালামাল সহ পালিয়ে যায় একং ডাকাত দলের সদস্য কেওতা এলাকার মো. বাবুল হাওলাদারের ছেলে সোহেল রানাকে একটি চাকু, বিদেশী টর্চ লাইট ও শাবলসহ হাতে নাতে আটক করে স্থানীয়রা তখন পুলিশকে খবর দিলে এসআই বিপ্লব মিন্ত্রী এসে আটককৃত সোহেল রানাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরন করে পরে রানা দুই মাস জেলখাটার পর ডাকাতি করতে আসার সময় দিনমজুর ইব্রাহিম কেওতায় পাঁচআনী খালে বেষাল জাল পেতে মাছ ধরাকালে তাদের দেখে ফেলায় ইব্রাহিমকে হত্যা করে রানাদের বাড়ির জঙ্গলে লুকিয়ে রাখে। পরে ২ দিন পর পুলিশ ইব্রাহিমের মৃত দেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মৃত. ইব্রাহিমের ছেলে ইলিয়াচ খান বাদি হয়ে আদালতে ১৪ জনের নাম উল্লেখ করে এজাহার দায়ের করেন। মামলাটি সিআইডি তদন্ত করছেন। দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার দুপুরে ঝালকাঠি জেলা জজ আদালতের সামনের রাস্তা থেকে সিআইডি গোপন সংবাদের ভিত্ত্বিতে রাজাপুরের কেওতা গ্রামের দিনমজুর ইব্রাহিম হত্যা মামলার প্রধান সোহেল রানা(৩০)কে আটক করেতে সক্ষম হন। ঝালকাঠি সিআইডি’র অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হক এনাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, রাজাপুর থানার মামলা নং-০৯ (তারিখ-৬/১০/২০১৬) এর সম্পুরক এজাহার নামীয় আসামী সোহেল রানা।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা