শিরোনাম:
●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে মাদক বিরোধী র‌্যালি
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে মাদক বিরোধী র‌্যালি
বৃহস্পতিবার ● ৩০ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে মাদক বিরোধী র‌্যালি

--- রাউজান দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি :: (১৬ চৈত্র ১৪২৩ বাঙালা : বাংলাদেশ সময় রাত ৮.৫৯মি.) বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুসরণে এ বিশ্ববিদ্যালয়কে মাদকের অভিশাপমুক্তকরণের চলমান প্রয়াসের অংশ হিসেবে ‘চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, (চুয়েট) এ  ৩০ মার্চ বৃহস্পতিবার মাদকবিরোধী এক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম নেতৃত্বে ও ২০১৭ সালের একুশে পদক প্রাপ্ত গুণী লেখক আবুল মোমেন এর উপস্থিতিতে অনুষ্ঠিতব্য র‌্যালিটি পুরকৌশল ভবনের সামনে থেকে শুরু হয়ে শিক্ষার্থীদের আবাসিক এলাকা হয়ে পুনরায় একই স্থানে গিয়ে সমাপ্ত হয়।

‘সবাই মিলে দেশকে ভালোবাসি, মাদকমুক্ত সমাজ গড়ি’ ‘আমাদের অঙ্গীকার, মাদকমুক্ত চুয়েট পরিবার’ প্রভৃতি স্লোগানে আয়োজিত র‌্যালিতে এ বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারী অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ে চলমান মাদকবিরোধী কার্যক্রমে সকলের সার্বিক সহযোগিতা ও সক্রিয় ভূমিকা বিশেষ ভাবে কামনা করা হয়।

এদিকে চুয়েটের সাংস্কৃতিক সংগঠন ‘জয়ধ্বনি’র উদ্যোগে আয়োজিত ৩য় আন্ত বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব আগামীকাল ৩০ মার্চ, বৃহস্পতিবার শুরু হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোকচিত্র প্রতিযোগিতা, স্বল্পদৈঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা, থিয়েটার, সাংস্কৃতিক সন্ধ্যা, কনসার্ট প্রভৃতি। এতে চুয়েট ছাড়াও অংশ নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ও সাদার্ন বিশ্ববিদ্যালয় প্রভৃতি। এ উপলক্ষে চুয়েট ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে চুয়েটের কেন্দ্রিয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। চুয়েট জয়ধ্বনি’র উপদেষ্টা ও যন্ত্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. সজল চন্দ্র বনিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত গুণী লেখক আবুল মোমেন, রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক, প্রথম আলো’র যুগ্ম সম্পাদক বিশ্বজিত চৌধুরী, বাতিঘর-এর উদ্যোক্তা দীপঙ্কর দাশ। স্বাগত বক্তব্য রাখেন জয়ধ্বনি’র মডারেটর ও স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক সজল চৌধুরী। এ সময় চুয়েট জয়ধ্বনি সভাপতি মো: ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)