শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৬ মে ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে বজ্রপাতে স্কুল ছাত্রসহ পৃথক ঘটনায় মৃত্যু ৩, আহত ১
প্রথম পাতা » ময়মনসিংহ » নান্দাইলে বজ্রপাতে স্কুল ছাত্রসহ পৃথক ঘটনায় মৃত্যু ৩, আহত ১
শুক্রবার ● ২৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইলে বজ্রপাতে স্কুল ছাত্রসহ পৃথক ঘটনায় মৃত্যু ৩, আহত ১

---ময়মনসিংহ অফিস :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ২.৪৭মি.) ময়মনসিংহের নান্দাইলে বাবাকে সহযোগিতা করতে গিয়ে বজ্রপাতে ফয়সাল মিয়া (১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন মোসলেম উদ্দিন নামে ত্রিশ বছরের এক রিকসারোহী । ফয়সাল স্থানীয় ইমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্র।এছাড়াও বজ্রপাত আতঙ্কে পানিতে পড়ে এক শিশু এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চামটা-পাঁচরুখী রাস্তার কপালহর এলাকায় রিকসা চালানো অবস্থায় এ ঘটনাটি ঘটে।

নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার ইউনূছ আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলার শেরপুর ইউনিয়নের কোনাপাঁচরুখী গ্রামের দরিদ্র রিকসা চালক বিল্লাল হোসেনের ছেলে ফয়সাল মিয়া তার বাবাকে সাহায্য করার জন্য স্কুল ছুটির পর নিজেই রিকসা নিয়ে বেড়িয়ে পড়ে। বৃষ্টির মধ্যে পাঁচরুখী বাজার থেকে এক জন যাত্রী নিয়ে যাওয়ার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কপালহর এলাকায় হঠাৎ বজ্রপাতে চালক ফয়সাল ও রিকসারোহী মোসলেম উদ্দিন মারাত্মক আহত হয়।

পরে এলাকাবাসি নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফয়সালকে মৃত ঘোষনা করেন। রিকসারোহী নান্দাইল হাসপাতালে হাসপাতালে ভর্তি রয়েছে।

এদিকে নান্দাইলে শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামের জালাল উদ্দিনের ৫ বছরের শিশু ইমরান বৃহস্পতিবার বিকেলে পুকুর পাড়ে বসে খেলা করার সময় হঠাৎ বজ্রপাতের শব্দের আতঙ্কে পুকুরের পানিতে পরে মারা যায়।

অপর দিকে একই সময়ে পাঁচরুখী মেদারপাড় এলাকার বাসিন্দা ক্বারী আব্দুল হাইয়ের পনের বছরের ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়।

পাঁচরুখী এলাকার হারুন-অর রশিদ সরকার ও ইমান আলী জানান, একই ইউনিয়নে একই সময়ে পৃথক পৃথক ভাবে এই তিন শিশু কিশোরের মর্মান্তিক মৃত্যুতে এলায় শোকের মাতম চলছে। সেইসাথে গ্রামের মানুষের মাঝে বজ্রপাতের আতঙ্ক দেখা দিয়েছে।





আর্কাইভ