সোমবার ● ২৯ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে পিতার হাতে পুত্র খুন
নবীগঞ্জে পিতার হাতে পুত্র খুন
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলায় পিতার হাতে পুত্র খুন হওয়ার ঘটনা ঘটেছে ।
করগাঁও ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিকেল ৪টার দিকে পিতা আদম আলীর(৬৫) ধারালো দা এর কোপে মাদ্রাসা পড়ুয়া ছাত্র এনামুল হক (১২) নিহত হয় ।
এলাকাবাসী সূত্রে জানাযায়, খুনী পিতা আদম আলী (৬৫) বেশ কিছু দিন আগে জেল থেকে বেরিয়ে আসে তার চলাফেরা অনেকটা ভারসাম্যহীন । ২৮ মে রবিবার বিকালে পুত্র এনামুল হক’কে মাদ্রাসায় গিয়েছে কিনা জানতে চাইলে এনামুল মাদ্রাসায় যায়নি বলে জানায় এসময় আদম আলী হঠাৎ ক্ষেপে গিয়ে ঘর থেকে ধারালো ‘দা’ দিয়ে মাদ্রাসা পড়ুয়া ছাত্র এনামুল হককে (১২) কোপাতে থাকেন এইদৃশ্য দেখে আশপাশের মানুষ চিৎকার চেঁচামিচি করলে , স্থানীয় লোকজন লাটিসোঠা নিয়ে ধাওয়া করে আদম আলীর কবল থেকে ছেলেকে উদ্ধার করে নবীগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এনামুল এর অবস্থা বেঘতিক দেখলে তাকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করেন, পথিমধ্যে গোয়ালাবাজারে পৌছাঁর পর পর এনামুল হকের মৃত্যু।
পরে খবর পেয়ে নবীগঞ্জ থানা এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরীর এর নেতৃত্বে একদল সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঘাতক পিতা আদম আলীকে গ্রেফতার করে।
ঘটনায় নিহত এনামুল এর মা রোকেয়া বেগম তার স্বামীকে একক আসামী করে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন । এবিষয়ে নবীগঞ্জ থানার এস আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, খবর পেয়ে আমরা হাসপাতাল থেকে ঘাতক পিতাকে আটক করি এবং ঘটক আদম আলী ও কিছুটা আঘাত পাওয়া তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে । এদিকে ময়না তদন্তের জন্য নিহত এনামুলের লাশ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩