শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সুরমা-কুশিয়ারার ভাঙনে সর্বস্বান্ত নদীপাড়ের মানুষ
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সুরমা-কুশিয়ারার ভাঙনে সর্বস্বান্ত নদীপাড়ের মানুষ
বুধবার ● ১৬ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুরমা-কুশিয়ারার ভাঙনে সর্বস্বান্ত নদীপাড়ের মানুষ

---

সিলেট প্রতিনিধি :: (১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৮মি.) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুরমা-কুশিয়ারা নদীর ভয়াল থাবায় বিলীন হয়ে যাচ্ছে উপজেলার নদী তীরবর্তী অঞ্চলের ঘরবাড়ি, দালান কোঠা, স্কুল কলেজ, মসজিদ মাদ্রাসা, হাটবাজার ও কৃষি জমি। নদী ভাঙনের ফলে সর্বস্বান্ত হয়ে পড়ছেন এসব অঞ্চলের জনগণ।
শত শত পরিবার নিঃস্ব হয়ে আজ ভিটে মাটি ছেড়ে ভবঘুরের মতো জীবনযাপন করছেন।

এসব এলাকাবাসীর অভিযোগ ড্রেজার দিয়ে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলন ও নদীর পারে ব্লক না থাকাই এ সর্বনাশের কারণ। নদী তীরের মানুষের ভাঙন যেন নিত্য দিনের সঙ্গী। এ সমস্যা সমাধানের কোন আদৌও দেখা যাচ্ছেনা।

উপজেলার সুরমা তীরবর্তী বাঘা ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি সুরমা নদীর গর্ভে চলে গেছে। এ ইউপির শুধু রুস্তমপুর এলাকার প্রায় অর্ধশতাধিক ঘরবাড়ি সুরমার ভাঙণের কবলে বিলীন হয়ে গেছে। গেল এপ্রিল মাসে দুই দিনের ব্যবধানে এই গ্রামের সাতটি বসতভিটা নদীগর্ভে চলে যায়। সেই সাথে গরুর গোয়ালা টিউবওয়েল ও গাছগাছালিও তলিয়ে যায়। এ ঘটনার পর ক্ষতিগ্রস্ত লোকজন গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করছেন।

এলাকাবাসী জানান, শুধু তারাই নয়, ঐ গ্রামের মাস্টার আব্দুর রহমান, মাস্টার আব্দুছ সুবহান, মজির উদ্দিন, মছব্বির আলী ও ডাক্তার আমির উদ্দিনের বসটভিটা ও গাছগাছালি সুরমা নদী গ্রাস করে ফেলেছে। অসহায় এসব লোকজন যে যেদিকে সম্ভব হয়েছে অন্যত্র চলে গেছেন।

সরেজমিনে গিয়ে দেখাযায় , রুস্তমপুর পুরান জামে মসজিদ, হাতিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা, রুস্তমপুর হাফিজিয়া মাদ্রাসা, রুস্তমপুর পশ্চিম পাড়া জামে মসজিদ, স্থানীয় গোরস্তান ও নদীপারের রাস্তাটি রয়েছে অতি ঝুঁকির মধ্যে। এরমধ্যে এসব স্থাপনার কোন কোন স্থানের বড় একটি অংশ বিলীন হয়ে গেছে। নদী পারের রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে যাতায়াত বন্ধ হয়ে গেছে অনেক আগেই।

এলাকাবাসী জানান, দীর্ঘ দিন থেকে সুরমা নদীর ভয়াবহ তাণ্ডবলীলায় একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা।

বাঘা এলাকার মাওলানা জামাল আহমদ জানান, শুধু রস্তমপুর এলাকা নয়, পাশ্ববর্তী এলাকা ঘনশ্যাম ও শুকনা এলাকাও অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে রয়েছে চরম ঝুঁকির মধ্যে।

এ ইউনিয়নের প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান বাঘা গোলাপনগর মাদ্রাসা, পূর্ব বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ নদী পারের সবকটি বসতবাড়ি রয়েছে সুরমার ভাঙণের ঝুঁকির মধ্যে।

সুরমা নদীর প্রবল স্রোতে উপজেলার ঐতিহাসিক শিক্ষাপ্রতিষ্ঠান এমসি একাডেমি মডেল স্কুল অ্যান্ড কলেজের উত্তর পাশ ও রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সীমানা প্রাচীরে বিশাল ভাঙন দেখা দিয়েছে। ভাঙন প্রতিরোধ করতে না পারলে যে কোনো সময় এই দুটি প্রতিষ্ঠানের সিংহভাগ ভবনসহ প্রতিষ্ঠান বিলীন হতে পারে।

এদিকে কুশিয়ারার নদী ভাঙ্গনে অস্তিত্ব হারাতে বসেছে উপজেলার শরিফগঞ্জ ইউনিয়ন। কুশিয়ারার অব্যাহত নদী ভাঙ্গনের কারণে এ ইউপির নদীর তীরবর্তী অসংখ্য বাড়িঘর এবং কয়েকটি গ্রাম পড়েছে হুমকির মুখে।

নদী ভাঙ্গনে আশংকাজনক অবস্থায় রয়েছে ইউপির বসনপুর, কদুপুর,
খাটকাই, পনাইচক, মেহেরপুর, পানিআগা সহ বেশ কয়েকটি গ্রামের বিস্তীর্ণ জনপদ। নদীর তীর ঘেষা খাটকাই-মেহেরপুরের ব্যস্ততম সড়কটি নদী ভাঙ্গনে বিলীন হওয়ার পথে। এতে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে পথচারীদের। কখন যেন নদী গর্ভে বিলীন হয়ে যায় ব্যস্থতম ওই সড়কটি এমন আশংকা সাধারণ মানুষের।

ইতি মধ্যেই পনাইচক জামে মসজিদ ও উচ্চ বিদ্যালয়ের নিকটস্থ রাস্তাটি পুরোপুরি নদী গর্ভে চলে গেছে। এ রাস্তাটি নদী গর্ভে চলে যাওয়ায় বেপাকে রয়েছেন পনাইর চক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ সে সব এলাকার মানুষজন।

শরিফগঞ্জ ইউপির চেয়ারম্যান এম এ মুহিত হিরার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,পনাইর চক স্কুলের নিকটবর্তী রাস্তাটি নদী ভাঙ্গনে পুরোপুরি নদী গর্ভে চলে গেছে। অন্য পাশ দিয়ে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হচ্ছে।নদী ভাঙ্গনে হুমকির মুখে রয়েছে এ এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ পনাইর চক উচ্চ বিদ্যালয়টিও। খুব শিগগির নদী ভাঙ্গন রোধে ইউনিয়নের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ইউপির স্থানীয় লোকজন জানান, ইতিমধ্যে কুশিয়ারা নদী ভাঙনের শিকার হয়ে খাটকাই-পনাই চক গ্রামের শত শত পরিবার নিঃস্ব হয়েছে। অনেকেই বাড়িঘর হারিয়ে অন্যত্র বসবাস করে আসছেন। নদী তীরবর্তী ফসলের জমি হারিয়ে যাচ্ছে। অসংখ্য গাছপালা চলে গেছে নদী গর্ভে। নদীর অব্যাহত ভাঙ্গনে আরো অসংখ্য বাড়িঘর ও স্থাপনা বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে।নদীতে ভাঙ্গন দেখা দেয়ায় ইউপির এসব এলাকার লোকজন আতংকে দিন কাটাচ্ছেন। এ ইউপির মেহেরপুর বাজার (কালাবাজার), কাদিপুর বাজার,নয়া বাজার সহ বেশ কয়েকটি বাজারের দোকান কুশিয়ারা নদীতে ধসে পড়েছে।

কুশিয়ারা নদী ভাঙ্গনে প্রায় বিলীন হওয়ার পথে এসব বাজার। এতে নদী তীরবর্তী মার্কেটের ব্যবসায়ীরা রয়েছেন আতংকে। সুরমা ও কুশিয়ারা নদী ভাঙ্গণ অভিশাপ থেকে রক্ষা পেতে ক্ষতিগ্রস্ত লোকজন ভাঙন রোধে পদক্ষেপ নিতে সরকারের কাছে জোর দাবি সংশ্রিষ্ট এলাকাবাসীর।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে

আর্কাইভ