বুধবার ● ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি :: (১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৫মি.) পানছড়ি আলীনগরের রঙ্গু মিয়া ও মানিক মিয়ার বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলনের ৩ দিন পর গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যে অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মানিক মিয়া। ১৬ আগষ্ট বুধবার বেলা সাড়ে ১১ টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে মানিক মিয়ার পরিবার উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মানিক মিয়ার ছোট ভাই তুলা মিয়া। এসময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানিক মিয়ার পিতা রঙ্গু মিয়া, মাতা ফিরোজা বেগম, ছোট ভাই আব্দুল হান্নান সহ দুই কন্যা মণি ও মুক্তা আক্তার।
সংবাদ সসম্মেলনে মানিক মিয়া অভিযোগ করেন, একই এলাকার বাসিন্দা বাহাদুর ও হাছান আলী গং’রা মিলে তাদের ভূমি দখলের চেষ্টা করছে। তার পরিবারের বিরুদ্ধে বারবার মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে। তাদের নামে ১৯৯৯ সাল থেকে এ যাবত ২৭ টি মামলা দিয়েছে। এর মধ্যে একটি মামলা এখনো বিচারাধীন রয়েছে। বাকি সব মামলা বিচার শেষে নির্দোষ প্রমাণ হয়েছে। বারবার মিথ্যে মামলা দায়ের করে আমাকে ও আমার পরিবারকে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত ও হয়রানী করছে। আমার ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় পতিপন্ন করার লক্ষে ১৩ আগস্ট বাহাদুর মিয়া গং’রা সংবাদ সম্মেলন করেছে বলেও অভিযোগ করেন মানিক মিয়া।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের