শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন নিউজ পোর্টালগুলো জনপ্রিয় হয়ে উঠছে : লায়ন নাদের খান
প্রথম পাতা » চট্টগ্রাম » অনলাইন নিউজ পোর্টালগুলো জনপ্রিয় হয়ে উঠছে : লায়ন নাদের খান
সোমবার ● ১১ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন নিউজ পোর্টালগুলো জনপ্রিয় হয়ে উঠছে : লায়ন নাদের খান

---চট্টগ্রাম প্রতিনিধি :: (২৭ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০২মি.) বাংলাদেশ আজ বিশ্ব সভ্যতায় উন্নয়ন ও অগ্রযাত্রায় ঘুরে দাঁড়িয়েছে। বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। দীর্ঘ সংগ্রাম ও রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার সুফল আজ বাংলাদেশের মানুষেরা ভোগ করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হলেও স্বাধীনতা পরবর্তী দেশকে উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে নেওয়ার চেষ্টা করে। পরবর্তীতে স্বাধীনতাবিরোধী চক্র হীন স্বার্থ চরিতার্থ করতে ও স্বাধীনতাকে নসাৎ করতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশের। কিন্তু সোনার বাংলাদেশ আর হয়ে ওঠেনি বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে। পরবর্তীতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে পিতার পথ ধরে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন।

এ এগিয়ে যাওয়ার পথ ধরে বাংলাদেশ আজ বিশ্বসভ্যতায় একটি অগ্রগামী দেশ। এ এগিয়ে যাওয়ার পেছনে সাংবাদিকরা সাহসিকতা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে এলে বাংলাদেশ দ্রুত সমৃদ্ধির দিকে আরও একধাপ এগিয়ে যাবে। সিটিজি পোস্ট ডটকমের মতবিনিময়কালে প্রাইম ব্যাংক লি. এর প্রাক্তন চেয়ারম্যান লায়ন নাদের খান উপরোক্ত মন্তব্য করেন।

চট্টগ্রাম থেকে নির্ভীক ও সৎ সাংবাদিকতার অঙ্গীকারে আপনার সংবাদ নির্ভয়ে প্রকাশে সাহসীকতায় আমরাই এগিয়ে শ্লোগানে অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্ট ডট কম এর প্রতিনিধি সভা গতকাল ১০ সেপ্টেম্বর সকালে নগরীর জুবিলী রোডস্থ পেড্রোলো গ্রুপের প্রধান কার্যালয়ে সম্পাদক স.ম. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় প্রাইম ব্যাংক লি. এর প্রাক্তন চেয়ারম্যান ও প্রাক্তন লায়ন্স গভর্ণর, লায়ন নাদের খান বলেন, বিশ্বায়নের যুগে সংবাদপত্র আজ ডিজিটাল বিশ্ব। ডিজিটাল বিশ্বের অন্যতম সংবাদমাধ্যম অনলাইন পোর্টাল। সারা বিশ্বের মত বাংলাদেশেও ক্রমাগতভাবে অনলাইন নিউজ পোর্টালগুলো জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমান সরকার নানামুখী উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি অনলাইন পোর্টালগুলোর উন্নয়নেও নানামুখী উন্নয়ন কর্মকা- হাতে নিয়েছে। সরকার ইতিমধ্যে অনলাইন পোর্টালের রেজিষ্ট্রেশনের জন্যে অনলাইন পোর্টাল নীতিমালা গ্রহণ করেছে এবং অতিশীগ্রই অনলাইন পোর্টালগুলো রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু করবে।

এ সময় উপস্থিত ছিলেন, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এস.এম. লিয়াকত হোসেন, সাবেক ছাত্রনেতা মোঃ জাফরুল ইসলাম চৌধুরী, অনলাইন পোর্টালের সহ-সম্পাদক সাজিব বড়ুয়া সাজু, হারুন উর রশিদ, বিশেষ প্রতিনিধি ঝুলন দত্ত, স্টাফ রিপোর্টার শেখ আব্দুল্লাহ শেকাবের সঞ্চায়নায় বক্তব্য রাখেন, বিজ্ঞাপন প্রতিনিধি মোস্তাফিজুর রহমান মানিক, বিশেষ প্রতিনিধি সেলিম চৌধুরী, চন্দনাইশ প্রতিনিধি মো. নুরুল আলম, বোয়ালখালী প্রতিনিধি মো. নুরুল আজিম, হাটহাজারী প্রতিনিধি নূর মালেক, সাতকানিয়া প্রতিনিধি হেলাল বিন জিহাদী, সংগঠক মো. নাসির উদ্দিন ও কবি আবদুস সালাম আজাদ প্রমুখ।





আর্কাইভ