শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ইসলামিয়া প্রাইমারী স্কুলে খোলা আকাশের নিচে পাঠদান
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে ইসলামিয়া প্রাইমারী স্কুলে খোলা আকাশের নিচে পাঠদান
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে ইসলামিয়া প্রাইমারী স্কুলে খোলা আকাশের নিচে পাঠদান

---হাসান আলী, পটুয়াখালী প্রতিনিধি :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৯মি.) পটুয়াখালীর দশমিনা উপজেলার ৬নং বাশবাড়িয়া ইউনিয়ানের দক্ষিণ বাশবাড়িয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাজ করছে। এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন খোলা আকাশের নিচে ঝড়বৃস্টির আতংকের মধ্যে পাঠদানে অংশ গ্রহন করছে। প্রতিনিয়ত কোমলমতি শিক্ষার্থীরা সকল সমস্যার মধ্যেও লেখাপড়ায় অংশ গ্রহন করেন। স্কুলটি ১৯৯৩সালে প্রতিষ্ঠিত করা হলেও আজ প্রর্যন্ত কোন উন্ননের মুখ দেখেনি বলে জানান অত্র বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ।

বিদ্যালয়টি ব্যাবহারের অযোগ্য হয়ে যাওয়ার কারনে পূর্ব পাশে থাকা মালিকানা ঘরে মধ্যে ক্লাস নিতে হয়, পশ্চিম পাশে থাকা মৎস্য সমিতি নামক একটি ঘরের মধ্যে ক্লাস নিয়ে থাকে। চলতি বছরের ১জুন স্কুলটি সংস্কারের জন্য সিলিভ বরাদ্দ পায় ১লক্ষ ৫হাজার ৫শ’ টাকা সরকারি অনুদান পায়। সে টাকা দিয়ে টিনের ঘর তৈরি করে সেখানে চলছে শিক্ষা কার্যক্রম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ বাশবাড়িয়া ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি নির্মিত হয় ১৯৯৩ ইং অর্থবছরে। আজ পর্যন্ত সংস্কার না হওয়ায় একতলা ভবনটিকে পরিত্যক্ত যোষণা করেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, ওই বিদ্যালয়ের মাঠে খোলা আকাশের নিচে পাঠদান চলছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.হেল্লাল উদ্দিন বলেন, বিদ্যালয় ভবনটির ছাদের পলেস্তরা খসে পড়ে, বৃস্টির পানি এমনকি ওই বিদ্যালয়টিতে অফিসিয়াল কোন কাগজপত্র রাখার উপায় নেই।

দুর্ঘটনা এড়াতে এই ব্যবস্থা নেওয়া ছাড়া আর কোন উপয় নেই। স্থানীয়রা জানান, বর্তমান চেয়ারম্যান বাড়ীর সামনের স্কুল, কিন্তু তিনি সহযোগিতা করেনি। কোমলমতি ছাত্র/ছাত্রীরা ওই বিদ্যালয় আসতে পূর্ব ও পশ্চিম দিকে যেতে যে রাস্তা রয়েছে তাও বেহালদশা ।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রাধান শিক্ষক মো.হেল্লাল উদ্দিন জানান, দুই বছর আগে স্কুলভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজও কোন বভন না হওয়ায় স্থানীয় সরকারি সহযোগিতা ও স্থানীয় লোকজনের উদ্যোগে টিনের ঘরটি তোলা হয়েছে।
উপজেলা পর্যায় সংস্কার কিংবা নির্মাণ তালিকায় নাম না থাকায় ভবনের অবস্থা জরাজীর্ণ, এমন অবস্থায় বিদ্যালয় রয়েছে। বিভিন্ন অংশে ফাটলের সৃষ্টি হয়েছে। ফলে আতঙ্কের মধ্যে তারা শিক্ষা কার্যক্রম চালাচ্ছেন।

দশমিনা উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহিদ উদ্দিন এর সত্যতা স্বীকার করে এ বলেন, আসলে ইসলামিয়া সরকারি প্রথমিক বিদ্যালয়টি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ। এবিষয় উপর মহলে আমার কথা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)