শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কৃষি জমিতে অবৈধ ভাবে যত্রতত্রভাবে গড়ে উঠছে ইটভাটা : দেখার কেউ নেই
প্রথম পাতা » অপরাধ » কৃষি জমিতে অবৈধ ভাবে যত্রতত্রভাবে গড়ে উঠছে ইটভাটা : দেখার কেউ নেই
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কৃষি জমিতে অবৈধ ভাবে যত্রতত্রভাবে গড়ে উঠছে ইটভাটা : দেখার কেউ নেই

---পার্বতীপর (দিনাজপুর) প্রতিনিধি :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) দিনাজপুরের পার্বতীপুরে কৃষি জমিতে ব্যাঙের ছাতার ন্যায় পাল্লাদিয়ে ইটভাটা তৈরীর কাজের হিড়িক পরেছে।

যত্রতত্রভাবে গড়ে ওঠা এসব ইটভাটা বন্ধের তদারকি করার যেন কেউই নেই ? গত ৬ সেপ্টম্বর সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউনিয়নের ১৫টি ইটভাটার মধ্যে ৯টির নামকেআস্তে কাগজপত্র থাকলেও ৬টিরই কোন কাগজপত্র নেই বলে অভিযোগ উঠেছে। প্রসাশনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে এসব ভাটা মালিকরা নির্বিঘ্নে ভাটা তৈরীর কাজ চালিয়ে যাচ্ছে।

হামিদপুর ইউনিয়নের ঢেরের হাট এলাকার সমতা ব্রিক্স ভাটা মালিকের ছোট ভাই সোহাগ জানান, তাদের দু’টি ভাটার জন্য পরিবেশ অধিদপ্তরে আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত কোন প্রকার কাগজপত্র পায়নি।
অথচ কৃষি আবাদি জমি ভরাট করে এরই মধ্যে ইট তৈরীর প্রস্তুতি চালাতে ব্যস্ত দেখা যাচ্ছে। মেসার্স সমতা ব্রিক্স’র প্রোঃ সুলতান মাহমুদ ও আকতারুজ্জামান স্বপন মাস্টার কৃষি জমির উপর অবৈধভাবে কয়লা মজুদসহ ইট তৈরীর সরঞ্জামাদী, খলান ও মেশীন প্রস্তুত করেছে। একই ইউনিয়নের সুলতানপুর এলাকায় নজরুল ইসলাম ও মমিন এফ.এস.বি নামে কৃষি জমিতে অবৈধ ভাবে ভাটা গড়ে তুলছে।

নীতিমালা অনুযায়ী ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের দেওয়া লাইসেন্স বা (ছাড়পত্র) ছাড়া কোন ব্যক্তিই ইটভাটা তৈরী করতে পারবে না। সেই সাথে পরিবেশ অধিদপ্তরের ও ছাড়পত্র প্রয়োজন রয়েছে।

এছাড়াও ইটভাটা স্থাপন ও ইট তৈরীর ক্ষেত্রে কৃষি জমি/আবাদী জমি, পাহাড়, টিলা, মজা পুকুর, নদী-নালা, দীঘি, খাল বিল, খাড়ি এবং পতিত জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। শুধু তাই নয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক নির্মিত উপজেলা, ইউনিয়ন কিংবা গ্রামীন রাস্তা ব্যবহার করে ভাড়ী যানবাহন দিয়ে ইট বা ইট তৈরীর কাঁচামাল পরিবহণ করা সম্পূর্ন নিষিদ্ধ।

এসব ভাটার অন্তত ১শত গজের মধ্যে সহস্রাধীক জনগনের বসবাসসহ একটি সুপ্রাচীন শিক্ষা প্রতিষ্টান হাজ্বী সানাউল্লাহ উচ্চ বিদ্যালয় রয়েছে । এতে ইট পরিবহনের কাজে নিয়োজিত ট্রাক্টরের বিকট আওয়াজে শব্দ দূষনসহ বেপরোয়া চলাচলে গ্রামীন রাস্তায় বেহাল দশার সৃষ্টি হচ্ছে।

এসব ইটভাটা স্থাপনের বিরুদ্ধে ইতোমধ্যে এলাকাবাসীসহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর মোকছেদ জানান, সরকারী দপ্তরে অভিযোগ করার পরেও ভাটা বন্ধের জন্য কোন প্রকার ব্যবস্থা গ্রহন করছে না প্রশাসন। হামিদপুর ইউনিয়নের বিভিন্ন ভাটা মালিকের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, ইটভাটার অনুমতি পাওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে হামিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছাদেকুল ইসলাম জানান, আমার ইউনিয়নে একাধীক ভাটা হওয়ায় এলাকার পরিবেশ হুমকীর মুখে। এসব ভাটা বন্ধ না হলে এ এলাকায় বসবাস করা কঠিন হয়ে উঠবে। ইটভাটার ইট তৈরীতে জমির ফসল উৎপাদনের কার্যক্ষমতা হারিয়ে ফেলছে। ইটভাটা হতে নির্গত বিষক্ত কালো ধোঁয়ায় পরিবেশ দূষণসহ মানুষ, পশু পাখি, উদ্ভিদ ও জীব বৈচিত্রের উপর বিরুপ প্রভাব পড়বে। খাদ্য শস্যসহ বিভিন্ন ফসলাদি উৎপাদন হ্রাস পাচ্ছে। সরকারী বিধি-বিধানের কোন তোয়াক্কা না করে কতিপয় ধনাঢ্য ব্যক্তি কোন এক অদৃশ্য শক্তির জোরে আবাদী জমিতে ও আবাসিক এলাকার সন্নিকটে প্রতিযোগীতামূলক ভাবে ইটভাটা গড়ে তুলছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশান কবির বলেন, এ বছর উপজেলায় আমন ধনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ৪ শত হেক্টর। ইটভাটা স্থাপনের ক্ষেত্রে আইন বিধি-বিধান কোনটিই মানা হচ্ছে না। আমি কোন ইটভাটাকে কোন প্রকার প্রত্যয়ন পত্র দেইনি। কিভাবে এসব ভাটা তৈরী হচ্ছে তা আমার জানা নেই। সরকারী বিধান অনুযায়ী আইন প্রয়োগ করতে গেলে প্রভাবশালী নেতাদের চাপে অনেক বাঁধা-বিপত্তির সম্মুখীন হতে হয়।

অবৈধ ভাবে ইটভাট স্থাপনের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান জানান, জেলা প্রশাসক মহোদয় অফিস হতে এসব ভাটা মালিকরা কোন প্রকার কাগজ পাবে না বরং জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে এসব ভাটার বন্ধ করে দেয়া হবে।
সচেতনমহল এসব আবাদী জমি উদ্ধারসহ এলাকার নির্মানাধীন ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ বিশেষভাবে কামনা করেছেন।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)