শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সড়ক বিভাগের এসও মনিরুল যখন নিজেই ঠিকাদার
প্রথম পাতা » অপরাধ » সড়ক বিভাগের এসও মনিরুল যখন নিজেই ঠিকাদার
মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক বিভাগের এসও মনিরুল যখন নিজেই ঠিকাদার

---ঝিনাইদহ প্রতিনিধি :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) ঝিনাইদহ সড়ক বিভাগের সদ্য বিদায়ী উপ-সহকারী প্রকৌশলী (এসও) মনিরুল ইসলামের বিরুদ্ধে রাস্তার কাজ না করেই সড়কের টাকা লোপাটের অভিযোগ উঠেছে। মেরামত করা রাস্তা অল্প দিনে নষ্ট হয়ে গেলে সড়ক বিভাগ থেকে পুননির্মানের চিঠি দেওয়ার পর বিষয়টি ফাঁস হয়ে পেড়েছে। অভিযোগ উঠেছে ঝিনাইদহ-যশোর সড়কের খড়িখালী দোকানঘর স্থানে আড়াই কোটি টাকা ব্যায়ে রাস্তা রক্ষনাবেক্ষন প্রকল্পের আওতায় কাজ করা হয়। উক্ত কাজ কুষ্টিার ঠিকারদার লাল মিয়া পান। কিন্তু তিনি করেন নি। ঝিনাইদহ সড়কের বিদায়ী নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান, এসডি আমজাদ হোসেন ও এসও মনিরুল নিজেরাই ঠিকাদার সেজে কাজ করার পর অল্প দিনে নষ্ট হয়ে যায়। এক বছরের মধ্যে রাস্তা নষ্ট হলে ঠিকাদারকে কাজটি করে দিতে হয়।

না করলে ঠিকাদারের জমানত থেকে কেটে রাখার বিধান রয়েছে। গত ঈদের আগের নির্মিত রাস্তা নষ্ট হয়ে গেলে ঠিকাদার লাল মিয়াকে রাস্তা করে দিতে চিঠি ইস্যু করেন। কিন্তু লাল মিয়াসহ কোন ঠিকাদারই রাস্তা মেরামতে সাড়া দেন নি। ফলে সওজ বিভাগের কেনা মালামাল দিয়ে পিঠ বাঁচানোর জন্য নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান, এসডি আমজাদ হোসেন ও এসও মনিরুল ত্রুটিপুর্ন রাস্তা যেনতেন ভাবে মেরামত করেন বলে অভিযোগ। নাম প্রকাশ্যে একজন ঠিকাদার অভিযোগ করেন নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ খান, এসডি আমজাদ হোসেন ও এসও মনিরুল তার কাছ থেকে কাজ কিনে নিয়ে নিজেরাই করেছেন। ওই নষ্ট হওয়া রাস্তা আমি কেন মেরামত করবো ?

অভিযোগ উঠেছে ঝিনাইদহ সওজের আওতায় কালীগঞ্জের নিমতলা থেকে ডাকবাংলা ত্রীমোহনী, ঝিনাইদহ কুষ্টিয়া সড়কে দুধসর নায়েব জোয়ারের তেল পাম্প এলাকা, চুয়াডাঙ্গা মুজিবনগর সড়ক, শেলকুপার লাঙ্গলবাধ, গাড়াগঞ্জ কুষ্টিয়া ঝিনাইদহ চড়িয়ার বিল শেখপাড়া সড়ক, পিএমপি প্রকল্পের আওতায় কালীগঞ্জ খয়েরতলা বাকুলিয়া সড়ক, আমতলা থেকে তৈলটুপি রাস্তা ও খড়িখালী দোকানঘর সড়ক উন্নয়নে কোটি কোটি টাকা লুটপাট করেছে এসও মনিরুল ইসলাম। এর মধ্যে কালীগঞ্জের নিমতলা থেকে ডাকবাংলা ত্রীমোহনী সড়কে ৫০ লাখ টাকার মাটির কাজ না করেই এসও মনিরুল ও আহসান তুলে নেন বলে কথিত আছে। ঝিনাইদহ চুয়াডাঙ্গা মুজিবনগর সড়কে প্রতি কিলোমিটারে ৫০ লাখ টাকার মাটির কাজ ছিল। ওই সড়কের দুধারে মাটি দেওয়ার কথা ছিল। সেখানেও ঘাপলাবাজী করেছে এসও মনিরুল।

তথ্যনুসন্ধানে জানা গেছে ২০১৩ সালের মে মাসে রাঙামাটি জেলায় প্রথম চাকরীতে জয়েন করেন এসও মনিরুল। তখন তার বেতন ছিল ১৬ হাজার টাকা। কিন্তু মাত্র ৪ বছরে তিনি ফুলে ফেঁপে উঠেছেন। চড়ে বেড়ান দামী কালো রংয়ের এলিয়েন প্রাইভেট। নামে বেনামে অঘাত টাকা জমিয়েছেন তিনি। ঢাকায় কিনেছেন ফ্লাট। চার বছরে তার লাইফ স্টাইল বদলে গেছে। আর এ সব করেছেন তিনি ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগে এসে। বর্তমান তিনি নিজ জেলা কুষ্টিয়ায় পোষ্টিং নিয়ে চলে গেছেন।

এতো অপকর্ম করেও তার বিরুদ্ধে বিভাগীও কোন মামলা হয়নি। নেই তদন্তের উদ্যোগ। তার সম্পদের খোঁজ নিলেই মাত্র চার বছরে ফুলে ফেঁপে ওঠার তথ্য ফাঁস হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী (এসও) মনিরুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয়। আমি কোন ঠিকাদারী কাজের সাথে যুক্ত নয়। অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি জানতে চাইলে তিনি ফোনের লাইন কেটে দেন।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)