মঙ্গলবার ● ১২ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’র মহাপরিচালক এর সাথে বাস্কেটবল দলের সৌজন্য সাক্ষাৎ
বিকেএসপি’র মহাপরিচালক এর সাথে বাস্কেটবল দলের সৌজন্য সাক্ষাৎ
ক্রীড়া প্রতিবেদক :: (২৮ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) নেপালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বাস্কেটবল অ্যাসোসিয়েশন (সাবা) অনূর্ধ্ব-১৬ (বালক) চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর রানার আপ বিকেএসপি দল আজ মঙ্গলবার ১২ সেপ্টেম্বর বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, পিএসসি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করে।
মহাপরিচালক বাস্কেটবল দলকে অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ) মো. মোশারফ হোসেন মোল্লা, অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও উপ-পরিচালক (প্রশিক্ষণ) শামীমা সাত্তার মিমু।
টুর্নামেন্টে বিকেএসপি বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করে। বাংলাদেশের বালকরা নেপাল ও ভুটানের সাথে জয় পায় এবং ভারতের সাথে ৮৩-৬৪ পয়েন্টে পরাজিত হয়।
এছাড়া টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ভারত, ভুটান, মালদ্বীপ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও স্বাগতিক নেপাল অংশ নেয়।
বিকেএসপি দলের খেলোয়াড়রা হলেন: টুটুল কুমার বিশ্বাস, কাজী রাইতুল ইসলাম, তানভীর প্রধান, শরিফুল ইসলাম, আব্দুল্লাহ রাব্বি, সজীব কুমার দাস, সৈয়দ সাবিদ হাসান, মুজাহিদ হক, আমির খান তাজিম ও মেহেদী হাসান রাব্বি।
কর্মকর্তারা : ম্যানেজার মোহাম্মদ আলী হোসেন, কর্মকর্তা- আসলাম উদ্দিন, মাইনুল আহসান মঞ্জু, খাইরুল আলম ফরহাদ, কোচ- মো. মাহবুবুর রহমান ও রেফারি- সবুজ মিয়া।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল