শুক্রবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » খেলা » সুব্রত কপে বিকেএসপি’র প্রমীলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন
সুব্রত কপে বিকেএসপি’র প্রমীলা ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক :: (৩১ ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৮মি.) বিকেএসপি’র প্রমীলা দল সুব্রত মুখার্জী কাপ অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব আর্জন করেছে । ফাইনালে বিকেএসপি ভারতের এনএসসি মিজোরাম দলকে ১-0 গোলে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে । আজ আম্বেদকার স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিকেএসপি ও এনএসসি মিজোরাম দলের মধ্যকার খেলাটি প্রথম থেকেই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ছিল। বিকেএসপি প্রথম থেকেই পরিকল্পিত আক্রমন করে খেলা নিয়ন্ত্রনে আনার চেষ্টা করে। এর ফলে খেলার ১১ মিনিটের সময় রেহানা গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় । এনএসসি মিজোরাম খেলার প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধে সমতা আনার জন্য প্রাণপণ চেষ্টা করেও সফল হতে পারেনি। বিকেএসপি’র কিশোরী ফুটবলাররাও গোল সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করেও আর কোন গোল না হওয়ায় রেহানার গোলটিই খেলার বিজয় সূচক গোল বলে চিহ্নিত হয়। বিকেএসপি’র প্রমীলা ফুটবল দলটি গত বছর প্রথম সুব্রত কাপের আসরে অংশগ্রহণ করে। কিন্তু দূর্ভাগ্যবশত কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় বিকেএসপি’র কিশোরীদের। তাই দ্বিতীয়বারের মতো অংশগ্রহণটা ছিল স্বপ্নপূরণের একটি মিশন। বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান, বিজিবিএম, পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি স্বপ্নপূরণে শতভাগ সাফল্যের জন্য বিকেএসপি পরিবারের পক্ষ দলের সকলকে অভিনন্দন জানিয়েছেন।
দলের মেনেজার ও কোচের দায়িত্বে আছেন যথাক্রমে মো. শাহীনুল হক ও জয়া চাকমা।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল