বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সিলেটে ইয়াবা ব্যবসায়ী আটক
সিলেটে ইয়াবা ব্যবসায়ী আটক
সিলেট প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৫মি.) সিলেট নগরীর শাহপরাণ থানাধীন উপশহর আবাসিক এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার দুপুরে আবাসিক এলাকার ব্লক-ডি এর ৩৫নং রোডের ৪ নং বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার প্যান্টের বাম পকেট থেকে ২’শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত এনাম আহম্মদ (৩৮), সে সিলেটের দক্ষিণ সুরমা থানার মুধিকোনা গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি অভিযানিক দল উপশহরের ঐ বাসায় অভিযান চালায়।
বাসায় ঢুকে তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর শরীরে তল্লাশী চালালে প্যান্টের বাম পকেটে ২শ ইয়াবা পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য ৮০হাজার টাকা। ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে শাহপরাণ থানায় সোর্পদ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩