বুধবার ● ২০ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
গাজীপুরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৫ আশ্বিন ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৪৪মি.) গাজীপুরে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২০ সেপ্টেম্বর বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের তেঁতুইবাড়ি এলাকার চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে কালো রংয়ের প্যান্ট ও শার্ট রয়েছে।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. হারুন অর রশিদ জানান, সকালে চন্দ্রা-নবীনগর মহাসড়কের পাশে তেঁতুইবাড়ি এলাকায় ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহত যুবকের হাত-পা বাঁধা এবং গলায় গামছা পেঁচানো ছিল।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দুর্বৃত্তরা তাকে অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর লাশ এখানে ফেলে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা