শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
রাঙামাটি, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » চাচাতো বোনকে ধর্ষণ: ৪দিনের রিমান্ডে ইউপি সদস্য ইরন
প্রথম পাতা » অপরাধ » চাচাতো বোনকে ধর্ষণ: ৪দিনের রিমান্ডে ইউপি সদস্য ইরন
শুক্রবার ● ২৯ সেপ্টেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাচাতো বোনকে ধর্ষণ: ৪দিনের রিমান্ডে ইউপি সদস্য ইরন

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৪ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.৩১মি.) চাচাতো বোনের সাথে প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহীক মিলনের অভিযোগে দায়েরকৃত মামলায় কারান্তরীণ বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ইরন মিয়াকে চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গত বুধবার (২৭সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এই ইউপি সদস্যের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ ও মারামারির দুটি মামলায় ৫দিন করে রিমান্ড চায় থানা পুলিশ। আদালতের বিচারক কাকন দে দুটি মামলায় ২দিন করে ৪দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয় নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিনয় ভূষণ চক্রবর্তী।
উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে ২০০৯ সাল থেকে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য ও পূর্ব নোয়াগাঁ গ্রামের মৃত আস্তফা মিয়ার ছেলে ইরন মিয়া তার চাচাতো বোন সপ্তম শ্রেণিতে পড়ুয়া সুমীর (ছদ্মনাম) সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে এসেছেন।

এর মধ্যে ২০১৬ সালের শেষের দিকে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সুমী। ইরনের চাপে গর্ভপাত করে সে। এরপর ইরন বারবার বিয়ের আশ্বাস দিলেও নানা অজুহাতে সময় পার করতে থাকলে আত্মহত্যার চেষ্টা করে সুমী।

এ যাত্রায় ভাগ্যক্রমে বেঁচে যায় সে। দারস্থ হয় থানার। কিন্তু থানার এসআই রফিক উল্টো তাকে আটকের ভয় দেখিয়ে ফিরিয়ে দেন। সর্বশেষ, গত ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিয়ের দাবীতে ইরনের ঘরে অনশন করেও তার কোনো সাড়া পায়নি সুমী।

এদিকে, গত মঙ্গলবার সুমীর অনশনের খবর পেয়ে মেম্বারের বসত ঘর থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপরই মেম্বারের বড়ভাই চন্দন মিয়া (৩৪) ও পাশের ঘরের অপর চাচা রফিক মিয়ার পুত্র ফখরুল মিয়া (২৫) মারামারিতে জড়িয়ে পড়েন। এসময় একে অপরের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন দুজনই। এই দুই ঘটনায় ইরন মেম্বারের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় দুটি মামলা দায়ের করা হয়।

গত ২০ সেপ্টেম্বর বুধবার রাতে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন তার চাচাতো বোন সুমী (ছদ্মনাম)। যার নং ১৪। মারামারির অভিযোগে অপর মামলাটি দায়ের করেন ইরনের চাচাতো ভাই ফাহিম। যার নং ১৫। মামলা দুটির প্রেক্ষিতে ওইদিন মধ্যরাতে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালের সামনে থেকে আলোচিত ইউপি সদস্য ইরন মিয়াকে আটক করে বিশ্বনাথ থানা পুলিশ।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)