শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » লামায় ১ রোহিঙ্গা খুন
প্রথম পাতা » অপরাধ » লামায় ১ রোহিঙ্গা খুন
বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় ১ রোহিঙ্গা খুন

---লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) বান্দরবানের লামার সরই ইউনিয়নে মাকে নিয়ে বিরোধের জের ধরে খুন হয়েছে নুর হোসেন (২৮) নামে এক রোহিঙ্গা। গতকাল বুধবার দিবাগত রাত ২টায় ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকায় জনৈক জসিমের খামার বাড়িতে এই খুন হয় বলে জানায় নিহতের স্ত্রী নুর ফাতেমা। লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। প্রাথমিক সুরহাতাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা হাসপাতালে প্রেরণ করা হবে।
নিহতের স্ত্রী নুর ফাতেমা (২৩) সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, দুইদিন আগে আমার স্বামীর ভাগিনা ইউছুপ তার ভাগিনী জামাই মো. ইউছুপ দুইজন এখানে বেড়াতে আসে। গতকাল দুপুরে তারা চলে যায়। তারা আমার শাশুড়ি হাজেরা বেগমকে নিয়ে যেতে চায়। কিন্তু আমার স্বামী তাকে না দিলে তার রাগ করে চলে যায়। পরে গভীর রাতে দুই সিএনজি করে ভাড়াটিয়া লোক নিয়ে এসে আমার স্বামীকে কুপিয়ে খুন করে ও শাশুড়িকে নিয়ে যায়। আমার স্বামীর দুই ভাই নুর হাসি ও নুর আলী মালয়েশিয়া ও বড় ভাই কালা মিয়া অষ্ট্রেলিয়া থাকে। তারা সেখান থেকে টাকা পয়সা দিয়ে ও তাদের হুকুমে ভাগিনা ইউছুপ ও ভাগিনী জামাই মো. ইউছুপ ভাড়াটিয়া খুনি দিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
জানা গেছে, ৫/৬ মাস আগে পরিবার নিয়ে পাশবর্তী চকরিয়া উপজেলার মানিকপুর থেকে লামার সরই ইউনিয়নে বসবাসের জন্য আসে নুর হোসেন। তারা ৪ ভাই। সে ছাড়া বাকী ৩ ভাই অষ্ট্রেলিয়া ও মালয়েশিয়া থাকে।
নুর হোসেন তার পরিবার রোহিঙ্গা এবং তারা আগে কক্সবাজারের উখিয়া এলাকায় থাকত। নিহত নুর হোসেন সরই ইউনিয়নের ৭নং ওয়ার্ড চেয়ারম্যান পাড়া এলাকায় মো. জসিম উদ্দিনের খামার বাড়িতে চাষা হিসেবে থাকত ও চাষাবাদ করত।
খামারের মালিক জসিম উদ্দিন সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, নুর হোসেন তার স্ত্রী সন্তান নিয়ে ৫/৬ মাস আগে এখানে আসে। তারা নিজেদের বাংলাদেশী পরিচয় দেয় এবং জন্মনিবন্ধন দেখায়। ভোটার আইডি কার্ড চাইলে বলে, আমরা নতুন ভোটার হয়েছি কয়েকদিন পরে দিব। কিছুদিন আগে নুর হোসেন তার মা হাজেরা বেগমকেও এখানে নিয়ে আসে। পরে জানা যায় তার রোহিঙ্গা।
স্থানীয় ইউপি মেম্বার আশ্রফ আলী সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, সকালে খুনের ঘটনা শুনে আমরা ছুটে আসি। ঘরের ভিতরে জবাই করা রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখি। লাশের হাত দুইটি কেটে ফেলা হয়েছে। সামান্য একটু লেগে আছে। নিহতের স্ত্রী ও দেড় বছরের সন্তান আব্দুল খালেক এর কান্না পরিবেশ ভারী হয়ে আসে।
এবিষয়ে সরই ইউপি চেয়ারম্যান ফরিদ-উল আলম সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, তারা রোহিঙ্গা। তাদের আগের বাড়ি কক্সবাজারের উখিয়া। নিহতের স্ত্রী নুর ফাতেমা খুনিদের চিনতে পেরেছে বলে পুলিশ ও আমাদের জানিয়েছে।
খুনের ঘটনার সত্যতা স্বীকার করে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, খুব নিশংস ভাবে হত্যা করা হয়েছে। প্রকৃত ঘটনা উদ্ধার ও খুনিদের দ্রুত গ্রেফতারে কাজ করছে পুলিশ।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)