বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » ফটো গ্যালারী » লামায় শিশুদের মৌসুমী প্রতিযোগীতা
লামায় শিশুদের মৌসুমী প্রতিযোগীতা
লামা (বান্দরবান) প্রতিনিধি :: (২৭ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩২মি.) বান্দরবানের লামা উপজেলায় শিশুদের মৌসুমি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রাথমিক-মাধ্যমিক শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বির্তক, দেশাত্মবোধকগান, জারিগান ও নৃত্য প্রতিযোগিতা মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।
বিকালে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা ভাই চেয়ারম্যান শারাবান তহুরা।
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার মহাজন এর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার যতিন্দ্র মোহন মন্ডল, একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, উপজেলা উন্নয়ন কর্মকর্তা গোপাল চক্রবর্তী ও লামামুখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর শুক্কুর প্রমুখ।
মৌসুমী প্রতিযোগীতায় বিজয়ী শিশুরা আগামী ১৬ অক্টোবর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহন করবে।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা
দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা
রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা