শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » মুখ থুবড়ে পড়েছে আত্রাইয়ে মাতৃস্বাস্থ্য প্রকল্প
প্রথম পাতা » করোনা আপডেট » মুখ থুবড়ে পড়েছে আত্রাইয়ে মাতৃস্বাস্থ্য প্রকল্প
শুক্রবার ● ১৩ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুখ থুবড়ে পড়েছে আত্রাইয়ে মাতৃস্বাস্থ্য প্রকল্প

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৬ মি.) নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “মাতৃ ভাউচার স্কীম” (ডিএসএফ) প্রকল্পের কার্যক্রম মুখ থুবরে পড়েছে। ফলে এ প্রকল্পের আওতায় সেবা ও সুফল থেকে বঞ্চিত হচ্ছে এলাকার বিপুল সংখ্যক অন্তঃসত্ত্বা মহিলা। এক সময় এলাকার অন্তঃসত্ত্বা মহিলাদের সুষ্ঠ চিকিৎসার অভাবে যারপর নেই দুর্ভোগ পোহাতে হতো। এমনকি প্রয়োজনীয় পরিমান অর্থ যোগান দিতে না পারায় সু চিকিৎসা থেকে বঞ্চিত হয়ে মৃত্যু মুখে পতিত হতে হত অনেক গর্ভধারিনী মাদের। এসব মহিলাদের সু-চিকিৎসা, অন্তঃসত্তাকালীন তাদের চেকআপ ও নিরাপদ প্রসবের জন্য এ উপজেলায় ২০০৮ সাল থেকে চালু করা হয় মাতৃ ভাউচার স্কীম (ডিএসএফ) প্রকল্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এ প্রকল্প এলাকা জুড়ে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়।
জানা যায়, অন্তঃসত্ত্বাকালীন সময় মহিলাদের একটি স্পর্শকাতর সময়। এ সময় অন্যান্য সময়ের তুলনায় দেহের অনেক বেশি যত্ন নিতে হয়।
এ ছাড়াও পরিচর্যা এবং চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক সাবধানতা অবলম্বন করতে হয়। সেই সাথে পুষ্টিকর খাবারের প্রতিও অধিক পরিমান লক্ষ্য রাখতে হয়। উপজেলার অধিকাংশ দরিদ্র অন্তঃসত্ত্বা মহিলা এসব ক্ষেত্রে অনেক পিছিয়ে থাকতেন। এ জন্য তাদের দুর্ভোগও পোহাতে হতো অনেক বেশি। ২০০৭ সালের শেষের দিকে দেশের হাতে গোনা কয়েকটি উপজেলার মধ্যে আত্রাইয়েও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অর্থায়নে চালু করা হয় মাতৃ ভাউচার স্কীম প্রকল্প। এ প্রকল্পের আওতায় দরিদ্র অন্তঃসত্ত্বা মহিলাদের বিনা মূল্যে চিকিৎসা সেবা, মাতৃত্বকালীন চেক-আপ, প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের জন্য অর্থ প্রদানসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেয়া হয়। এ ছাড়াও এ প্রকল্প চালু হওয়ায় অনেক বেকার যুবক যুবতির হয়েছে কর্মসংস্থান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মাতৃ ভাউচার স্কীমের আওতায় একজন গর্ভধারীনি মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে একটি কার্ড প্রদান করা হয়। এ কার্ড প্রাপ্তির পর সন্তান ভুমিষ্টের পূর্ব পর্যন্ত ৫বার বিনা মূল্যে চেক-আপ করানো হয়। আর এ চেক-আপের জন্য ৫বার হাসপাতালে যাতায়াত বাবদ তাকে দেয়া হয় ৫০০ টাকা। মার পুষ্টিকর খাবারের জন্য দেয়া হয় ২ হাজার টাকা এবং শিমু পরিচর্যার জন্য দেয়া হয় ৫০০ টাকা।
এ ছাড়াও যদি সন্তান ভুমিষ্টের সময় সিজার করতে হয় তা হলে বিনা মূল্যে তাদের সিজার করানো হয়। আর এ জন্য রয়েছে এ স্বাস্থ্য কমপ্লেক্সে অভিজ্ঞ ডাক্তার। এসব সুযোগ সুবিধা চালু হওয়ায় এ উপজেলার অন্তঃসত্ত্বা মহিলাদের লাঘব হয়েছে দুর্ভোগ। জানা যায়, প্রতি মাসে গড়ে ১৫০ থেকে ২০০জন গর্ভধারীনি মা মাতৃ ভাউচার স্কীমের এ সুযোগ ইতোপূর্ব পর্যন্ত গ্রহন করছেন। কিন্তু বর্তমানে প্রায় এক বছর যাবৎ এ প্রকল্পের অনুকূলে কোন টাকা বরাদ্দ না আসায় মুখ থুবড়ে পড়েছে এ প্রকল্পের কার্যক্রম। বিগত বেশ কিছুদিন থেকে অজ্ঞান বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় এখানে সিজারও বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মাদের।
উপজেলার ব্রজপুর গ্রামের ফাহিমা বেগম (২০), পাড়া গ্রামের আছমা খাতুন (২৪) বলেন, আমরা দরিদ্র ঘরের বউ নিজস্ব অর্থ খরচ করে সিজার করার মত আর্থিক সঙ্গতি আমাদের নেই। এই হাসপাতাল থেকে কার্ড করায় আমাদের বিনা মূল্যে সিজার করানো হয়েছে। আমাদের সন্তান ভুমিষ্ট হয়ে প্রায় একবছর হয়ে গেল এখন পর্যন্ত আমরা কোন টাকা পাইনি। ডিএসএফ’র প্রজেক্ট সহকারী আসাদুজ্জামান বলেন, এ প্রকল্পের বরাদ্দ চেয়ে একাধিকবার আবেদন করা হয়েছে। বরাদ্ধ না আসায় আমরা মাদের টাকা পরিশোধ করতে পারছি না। আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোর্শেদ মনিরুজ্জামান বলেন, চলতি বছরে আমরা কোন বরাদ্ধ পাইনি। বরাদ্ধ এর জন্য সংশ্লিষ্ট উর্ধতন মহলকে জানানো হয়েছে। আশা করি ২/১ মাসের মধ্যে বরাদ্ধ আসবে। বরাদ্ধ এলে সকলেই টাকা পেয়ে যাবেন।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)