শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
প্রথম পাতা » কুষ্টিয়া » গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
রবিবার ● ২৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, জেলা প্রতিনিধি, কুষ্টিয়া :: কুষ্টিয়ার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক অপারেশন থিয়েটার আবারো বন্ধ হতে চলেছে। দীর্ঘ ২০ বছর ধরে অপারেশন কার্যক্রম বন্ধ থাকার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বহুল প্রতীক্ষিত অত্যাধুনিক অপারেশন থিয়েটার বসানো হয়। তারপর থেকে বিভিন্ন ধরনের অপারেশন ও গাইনি সিজারিয়ান অপারেশনের রোগী চিকিৎসা সেবা নিতে আসতে থাকে। কিন্তু বিধি বাম গাইনি কনসালটেন্ট ডাক্তার ফারহানা মনসুর ঝুমুরের অনিয়মিত আসা-যাওয়া, এবং আসলেও কম সময় উপস্থিত থাকার কারণে চিকিৎসা সেবা ও অপারেশন থেকে বঞ্চিত হচ্ছে রোগীরা। এছাড়াও যেদিন হাসপাতালে উপস্থিত হন সর্বোচ্চ পাঁচ থেকে ছয়টি রোগী দেখে হাসপাতাল ছেড়ে চলে যান বলে অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা গাইনি রোগীরা। উল্লেখ্য উক্ত হাসপাতালে রবি ও বুধবার সিজারিয়ান অপারেশন চালু থাকলেও ডাক্তার না থাকায় রোগীর চেকআপ ও প্রস্তুত না করতে পারায় গত তিন মাসে মাত্র ১৫টি সিজারিয়ান অপারেশন হয়েছে। গাইনি রোগীরা হাসপাতালে এসে ডাক্তারকে না পেয়ে অধিক খরচে ক্লিনিকে সেবা নিতে হচ্ছে ফলে সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছে গাইনি রোগীরা। গাইনি কনসালটেন্ট ডাক্তার ফারহানা মনসুর ঝুমুর তিনি গত ফেব্রুয়ারি মাসে মিরপুর হাসপাতালে যোগ দেন। হাসপাতালে ঠিকমত সেবা না দিলেও কুষ্টিয়া শহরের পপুলার ও ট্রমাতে নিয়মিত রোগী দেখছেন বলে সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে ডাক্তার ফারহানা ঝুমুর বলেন, মাঝে মাঝে অসুস্থ থাকার কারনে অনুপস্থিত থাকতে হয় আমাকে। তবে কম সময় অফিস করার বিষয় অস্বীকার করেন তিনি। তিন মাসে মাত্র ১৫ টি সিজার হয়েছে এ বিষয়ে জানতে চাওয়া হলে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন তিনি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পীযূষ কুমার বলেন, উনার রেগুলার পোস্টিং এখানে। প্রতিনিয়তই উনার অপারেশন ছাড়াও এখানে সেবা দেয়ার কথা রয়েছে। আমার কাছেও অভিযোগ এসেছে এবং শুনেছি উনি হাসপাতলে এসে কম সময় উপস্থিত থাকেন এতে অনেক রোগী ফিরে যান। এমন অভিযোগ রয়েছে কিন্তু হাসপাতালে অনুপস্থিত থাকে বিষয়টি আপনাদের থেকে শুনলাম বিষয়টি হাজিরা খাতা যাচাই করে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কুষ্টিয়ার সিভিল সার্জন আনোয়ারুল ইসলাম বলেন, আমি অনেক কিছুই জানি অভিযোগ দিতে বলেন, বিষয়টি দেখব।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)