শিরোনাম:
●   আত্রাইয়ের পতিসর-সমসপাড়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে ●   ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত ৩০ ●   বান্দরবানের শৈলপ্রপাত ঝর্ণা থেকে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ●   বান্দরবানের লামা-আলীকদম সড়কে বাসচাপায় পুলিশ সদস্য নিহত ●   বান্দরবানে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, আদালতের স্থগিতাদেশ, তদন্ত কমিটি গঠন ●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ মে ২০২৩
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ঝালকাঠিতে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’ উদ্বোধন করেন পলক এমপি
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ঝালকাঠিতে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’ উদ্বোধন করেন পলক এমপি
রবিবার ● ২৮ মে ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’ উদ্বোধন করেন পলক এমপি

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:: ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। রবিবার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্তরে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আমমেদ পলক এমপি।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।
প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সকলকে এক যোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এদেশে প্রতিটি নাগরিককে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই। দক্ষতা-যোগ্যতা অর্জন করতে পারলে এ দেশের কেউ বেকার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বা¯তবায়ন হলে এদেশের প্রতিটি মানুষ দ্রুত সকল সেবা পাবেন। কোন রকম দুর্নীতি করার সুযোগ থাকবে না।
মেলায় দেশের প্রথম সারির ২০টির অধিক তথ্যপ্রযুক্তি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলায় আগ্রহী চাকুরিপ্রার্থীগণ পছন্দমতো আবেদন, স্বাক্ষাতকার এবং যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও আলোচনা অংশ নিতে পেরেছেন তরুণ-তরুণীরা।
কর্মসংস্থানের পেছনে নয়, বরং প্রার্থীর দৌর গোড়ায় কর্মসংস্থানের উপস্থিতির এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এবং এ টু আইসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান যৌথভাবে এই মেলার আয়োজন করে।

তর্কবিতর্কের পরই বিষপান ! প্রাণ গেল রিতার

ঝালকাঠি :: ঝালকাঠির কাঁঠালিয়ায় রিতা রানী পাল (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৮ মে) সকালে উপজেলার উপজেলার মরিচবুনিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ মরিচবুনিয়া গ্রামের নকুল চন্দ্র দাসের মেয়ে রিতা রানী পালের সাথে শনিবার রাতে স্বামী মহাদেব পালের সাথে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। এরই জেরে রিতা রাতে বিষপান করে ছটফট করতে থাকেন।
পরে স্বামী মহাদেব পাল আশপাশের লোকজন নিয়ে রিতা রানীকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই রিতা রানীর মৃত্যু হয়। হাসপাতালের কর্মরত চিকিৎসকরা বিষয়টি পুলিশকে জানালে সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ উদ্ধার করা হয়।
কাঁঠালিয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কোন কারণ জানা যায়নি, তাই লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)